বৃহস্পতিবার , ১৫ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

খেলতে গিয়ে আর ফেরা হলো না শিশু ওমরের


অক্টোবর ১৫, ২০২৬ ৬:৩৯ অপরাহ্ণ
Link Copied!

ভোলার মনপুরা উপজেলায় বাড়ির পাশের পুকুরে ডুবে মো. ওমর নামে ছয় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার কলাতলী ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওমর ওই ইউনিয়নের বাসিন্দা রুবেলের ছেলে।

জানা গেছে, সকালে বাড়ির অন্যান্য শিশুদের সঙ্গে খেলছিল ওমর। খেলার একপর্যায়ে সবার অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় সে। পরে পুকুরের পানিতে শিশুটিকে ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করেন। এরপর দ্রুত স্পিডবোটে করে তাকে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে ওই শিশুকে মৃত ঘোষণা করেন।

এদিকে, আদরের সন্তানকে হারিয়ে শোকস্তব্ধ হয়ে পড়েছে পরিবারটি। শিশুটির মৃত্যুর খবরে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ। ছোট্ট ওমরের এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।

মনপুরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কবির সোহেল বলেন, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});