টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াইয়েও সিরিজটি গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। পয়েন্ট তালিকায় বর্তমানে চতুর্থ স্থানে থাকা দলটির সামনে অবস্থান ধরে রাখার চ্যালেঞ্জ। ফাইনালের দৌড়ে টিকে থাকার সম্ভাবনা জিইয়ে রাখতে হলে বাকি ম্যাচগুলোয় ভালো ফলের পাশাপাশি ধারাবাহিক পারফরম্যান্সও জরুরি।
টেস্ট সিরিজের পরিসংখ্যানে অবশ্য এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ। এখন পর্যন্ত দুই দল ১১টি টেস্ট সিরিজে মুখোমুখি হয়েছে। এর মধ্যে আটটিতে জয় পেয়েছে ক্যারিবীয়রা, বাংলাদেশ জিতেছে দুটিতে। একটি সিরিজ হয়েছে ড্র।
মূল লড়াই শুরুর আগে নিজেদের প্রস্তুতি যাচাই করে নেওয়ার সুযোগ পাবে সফরকারীরা। ২২ ও ২৩ অক্টোবর দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। এরপর ২৮ অক্টোবর মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট।
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.