সোমবার , ১৯ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

মৌসুমী যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন ৩ বছর অপেক্ষার পর


অক্টোবর ১৯, ২০২৬ ১:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

২০২৩ সালের মাঝামাঝি সময়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান মৌসুমী। এরপর থেকে সেখানেই অবস্থান করছেন তিনি। মেয়ে ফাইজার পড়াশোনার দেখভালের পাশাপাশি অসুস্থ মায়ের চিকিৎসার বিষয়টিও সামলাচ্ছিলেন এই অভিনেত্রী। তবে দীর্ঘ সময় যুক্তরাষ্ট্রে থাকলেও স্থায়ীভাবে বসবাসের অনুমতি না থাকায় দেশে আসা-যাওয়ার ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতার মুখে পড়তে হচ্ছিল তাকে বলে জানা গেছে।

অবশেষে গ্রিন কার্ড পাওয়ায় সেই অপেক্ষার অবসান হলো মৌসুমীর। যুক্তরাষ্ট্রের অভিবাসনব্যবস্থায় গ্রিন কার্ডধারীরা দেশটিতে স্থায়ী বাসিন্দা হিসেবে বসবাস ও কাজ করার সুযোগ পান। নির্ধারিত শর্ত পূরণ করতে পারলে পরবর্তী সময়ে মার্কিন নাগরিকত্বের জন্য আবেদন করার পথও খোলা থাকে তাদের সামনে।

বাংলাদেশের চলচ্চিত্রে মৌসুমী দীর্ঘদিনের পরিচিত ও জনপ্রিয় এক নাম। নব্বইয়ের দশকে চলচ্চিত্রে যাত্রা শুরু করে অভিনয়গুণ, পর্দায় উপস্থিতি ও বৈচিত্র্যময় চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে দর্শকের মনে স্থায়ী জায়গা করে নেন তিনি। অসংখ্য ব্যবসাসফল ও প্রশংসিত সিনেমায় অভিনয় করে ঢালিউডে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন এই অভিনেত্রী।

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});