সারাদেশে কিশোর গ্যাংয়ের উদীয়মান অপরাধ প্রবণতা ও সহিংসতা রুখতে দেশের প্রতিটি উপজেলায় প্রতিরোধ কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এসব কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন সংশ্লিষ্ট উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সদস্যসচিবের দায়িত্বে থাকবেন সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।
সোমবার (১৯ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
সাম্প্রতিক সময়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে কিশোর গ্যাংয়ের তৎপরতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের নিরাপত্তায় বড় ধরনের উদ্বেগ তৈরি হয়েছে। এমন প্রেক্ষাপটেই সরকার মাঠপর্যায়ে এই সমন্বিত কমিটি গঠনের নির্দেশনা জারি করল।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতোমধ্যে দেশজুড়ে কিশোর গ্যাংবিরোধী অভিযান জোরদার করেছে। কেবল অপরাধী কিশোরদের গ্রেফতারই নয়, তাদের পেছনে থেকে যারা ইন্ধন জোগায় ও পৃষ্ঠপোষকতা করে—তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতেও বিশেষ নজর দেওয়া হচ্ছে।
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.