সোমবার , ১৯ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

চরফ্যাশনে ২০০ কেজি মা ইলিশ জব্দ, মাদরাসা-এতিমখানায় বিতরণ


অক্টোবর ১৯, ২০২৬ ৪:২৪ অপরাহ্ণ
Link Copied!

ভোলার চরফ্যাশন উপজেলায় মা ইলিশ সংরক্ষণে নিষেধাজ্ঞা চলাকালে পুলিশের অভিযানে ২০০ কেজি মা ইলিশ জব্দ করা হয়েছে। পরে জব্দ করা এসব মাছ স্থানীয় নয়টি মাদরাসা ও এতিমখানাসহ গরিব-দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়।

সোমবার সকালে দক্ষিণ আইচা থানা পুলিশ চরমানিকা ইউনিয়ন পরিষদের সামনে এ অভিযান চালানো হয়।

জানা গেছে, নিষেধাজ্ঞা চলাকালে চর কুকরি-মুকরি থেকে মা ইলিশ পরিবহনের তথ্য পেয়ে চরমানিকা ইউনিয়ন পরিষদের সামনে অভিযান চালায় পুলিশ। এ সময় ২০০ কেজি মা ইলিশ জব্দ করা হয়।

পরে উপজেলা মৎস্য বিভাগের উপ-সহকারী কর্মকর্তা হারুন অর রশিদের উপস্থিতিতে জব্দ করা মাছ স্থানীয় নয়টি মাদরাসা ও এতিমখানা এবং গরিব-দুস্থ মানুষের মধ্যে বিতরণ করা হয়।

দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান কবির জব্দ করা মাছ বিতরণের বিষয়টি নিশ্চিত করে বলেন, মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতে নিষেধাজ্ঞার সময়ে মাছ আহরণ, পরিবহন ও বিক্রি বন্ধে প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে।

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});