সোমবার , ১৯ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

নলছিটির খায়রাবাদ নদী ভাঙনে শতাধিক পরিবারের বসতভিটা নদীগর্ভে


অক্টোবর ১৯, ২০২৬ ৭:২৪ অপরাহ্ণ
Link Copied!

নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের সীমান্তবর্তী খায়রাবাদ নদীর বেপরোয়া ভাঙনে দিশেহারা শতাধিক পরিবার। সোমবার সকাল ১১টায় খয়রাবাদ নদীর ভাঙন প্রতিরোধ কমিটির আয়োজনে ভাঙন প্রতিরোধে কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবিতে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী শতাধিক নারী ও পুরুষ অংশগ্রহণ করেন।

সংবাদ সম্মেলনে দপদপিয়া ইউনিয়ন খায়রাবাদ নদী ভাঙন প্রতিরোধ সংগ্রাম কমিটির আহবায়ক মো. রুহুল আমিন হাওলাদার ও সদস্য সচিব মো. রমজান আইকন হৃদয় জানান, খায়রাবাদ নদীর ভাঙনে আমাদের এলাকায় শতাধিক পরিবার বসতভিটা হারিয়ে অসহায় হয়ে পড়েছে।

দ্রুত ভাঙনরোধে কার্যকরী পদক্ষেপ না নিলে আমাদের মরন ছাড়া আর কোন উপায় থাকবে না। আমাদের এলাকার রোগীরা বিনা চিকিৎসায় ধুুকেধুকে শেষ হয়ে যাচ্ছে। শিক্ষার্থীরা স্কুল, কলেজ, মাদ্রাসায় যেতে পারছে না। আমাদের দাবি পানি উন্নয়নবোর্ড ঝালকাঠি দ্রুত বেড়িবাধ নির্মাণ অথবা জিও ব্যাগ ফেলে আমাদেরকে রক্ষা করুন।

নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতীক কুমার কুন্ডু জানান, খায়রাবাদ নদী ভাঙনের বিষয়টি আপনাদের মাধ্যমে জানলাম। অচিরেই আমি ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় কর্তৃপক্ষকে অবহিত করব।

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});