নতুন পে স্কেল অনুযায়ী সরকারি কর্মচারীদের ‘পে ফিক্সেশন’ বা বেতন নির্ধারণের কাজ শেষ হচ্ছে আজ মঙ্গলবার (২০ অক্টোবর)। সরকারি চাকরিজীবীরা আইবাস++ পোর্টালে ঢুকে নিজেদের প্রয়োজনীয় তথ্য পূরণ করছেন। গত ৫ অক্টোবর থেকে এই কার্যক্রম শুরু হয়েছিল।
অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, ফিক্সেশন প্রক্রিয়া শেষ হলেই চলতি অক্টোবর মাসের বেতনের সঙ্গে নতুন কাঠামোর বর্ধিত মূল বেতন ও বকেয়া অর্থ পরিশোধ করা হবে। সরকারি চাকরিজীবীরা তিন মাসের বকেয়া টাকা একসঙ্গে পাবেন। তবে ভাতা সংক্রান্ত এক প্রজ্ঞাপনে অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, আপাতত বাড়িভাড়া, চিকিৎসা ও অন্যান্য ভাতা বাড়ছে না। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আগের মূল বেতনের ভিত্তিতেই এসব ভাতা দেওয়া হবে।
পে ফিক্সেশনের জন্য সরকারি কর্মচারীদের আইবাস++ মডিউলে গিয়ে জাতীয় পরিচয়পত্র, জন্মতারিখ, পদবি, বর্তমান গ্রেড ও মূল বেতনের সঠিক তথ্য দিতে হবে। কারো পদোন্নতি, বদলি বা উচ্চতর গ্রেড পেয়ে থাকলে সেই সংক্রান্ত অফিস আদেশও সাথে রাখতে হবে। তথ্য ভুল হলে বেতন নির্ধারণ আটকে যেতে পারে, তাই সব কাগজপত্র ভালোভাবে মিলিয়ে দেখার পরামর্শ দিয়েছে অর্থ বিভাগ।
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.