মঙ্গলবার , ২০ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

দুর্গাপূজার ছুটিতে বিশেষ ট্রেন ও বাস চালু আজ


অক্টোবর ২০, ২০২৬ ৯:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

শারদীয় দুর্গাপূজার ছুটিতে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-কক্সবাজার রুটে তিন জোড়া বিশেষ ট্রেন চালুর নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। মঙ্গলবার থেকে এই বিশেষ ট্রেনগুলো নিয়মিত চলাচল শুরু করার কথা রয়েছে।

একই সঙ্গে যাত্রীদের সুবিধার্থে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) আজ থেকে আগামী শনিবার পর্যন্ত ‘দুর্গাপূজা বিশেষ বাস সার্ভিস’ চালু করেছে। যাত্রী যাতায়াত নিরাপদ ও সহজ করতে সারাদেশের ২২টি ডিপো থেকে ২০০টি বিশেষ বাস চলাচলের প্রস্তুত রাখা হয়েছে এবং ইতোমধ্যে অগ্রিম টিকিট বিক্রিও শুরু হয়েছে।

এদিকে উৎসবের আনন্দ যেন কোনো অপ্রীতিকর ঘটনা, টিকিটের কালোবাজারি কিংবা অতিরিক্ত ভাড়া আদায়ের কারণে ব্যাহত না হয়—সে বিষয়ে কঠোর বার্তা দিয়েছেন নৌ ও সড়ক পরিবহন মন্ত্রী। অনিয়ম ও যাত্রী হয়রানি বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পাশাপাশি সেতুর টোল প্লাজাগুলোতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সড়ক, রেল ও নৌপথের সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});