সিরাজগঞ্জের এনায়েতপুরের একটি বসতবাড়ির শয়নকক্ষে প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে ২০ লিটার মদ উদ্ধার করেছে থানা পুলিশ।
জানা যায়, সোমবার (১৯ অক্টোবর) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এ মাদক উদ্ধার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক রফিকুল ইসলাম (৪৫) ও তার স্ত্রী মোছা. রওশনারা বেগম (৪০) ঘর থেকে পালিয়ে যায়।
ঘটনার সত্যতা স্বীকার করে এনায়েতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হোসেন বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রফিকুল ইসলাম (৪৫), রওশনারা বেগম (৪০) বিরুদ্ধে একটি মামলা রুজু হয়েছে। আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.