বুধবার , ২১ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

আইসিসির শাস্তি পেল পাকিস্তান ও শ্রীলঙ্কা


অক্টোবর ২১, ২০২৬ ১২:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

ক্রিকেট স্টেডিয়ামে ত্রিদেশীয় সিরিজের ম্যাচে নিয়ম ভেঙে জরিমানা গুনতে হলো পাকিস্তান-শ্রীলঙ্কাকে। উদ্বোধনী ম্যাচে পাকিস্তান ম্যাচ ফির ১০ ও শ্রীলঙ্কাকে পাঁচ শতাংশ জরিমানা করা হয়। আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি জেফ ক্রো এই শাস্তি আরোপ করেন। নির্ধারিত সময়ে পাকিস্তান দুই ওভার পিছিয়ে ছিল। অন্যদিকে, শ্রীলঙ্কা পিছিয়ে ছিল এক ওভার। আইসিসির খেলোয়াড় ও খেলোয়াড়দের সহায়তাকারী কর্মকর্তাদের আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে ন্যূনতম ওভার সম্পন্ন করতে ব্যর্থ হলে প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির পাঁচ শতাংশ জরিমানা করা হয়। পাকিস্তানের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি ও শ্রীলংকার অধিনায়ক কুশল মেন্ডিস অভিযোগ স্বীকার করে প্রস্তাবিত শাস্তি মেনে নেন। ফলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। মাঠের দুই আম্পায়ার আসিফ ইয়াকুব ও ওয়েইন নাইটস, তৃতীয় আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ এবং চতুর্থ আম্পায়ার ফয়সাল আফ্রিদি এই অভিযোগ আনেন। ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে আজও বড় জয় পেয়েছে পাকিস্তান।

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});