বুধবার , ২১ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

ট্রাকের পাটাতনের নিচে মিলল ৩ লাখ ২০ হাজার ইয়া*বা, চালক গ্রেপ্তার


অক্টোবর ২১, ২০২৬ ৬:৫৪ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম নগরীর ডবলমুরিং এলাকায় ট্রাকের পাটাতনের নিচে বিশেষ কৌশলে তৈরি গোপন চেম্বার থেকে ৩ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় ট্রাকচালক রুহুল আমিনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) দুপুরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা বিভাগের (দক্ষিণ) উপপুলিশ কমিশনার শেখ শরীফুল ইসলাম।

পুলিশ জানায়, কক্সবাজার থেকে একটি ট্রাকে করে মাদক নিয়ে নগরীর কোতোয়ালি এলাকা হয়ে সাগরিকার দিকে যাওয়া হচ্ছে বলে গোপন সংবাদ পাওয়া যায়। এর ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে ডবলমুরিং থানার মনসুরাবাদ পুলিশ লাইনের বিপরীতে চেকপোস্ট বসানো হয়।

পরে রাত সোয়া ২টার দিকে সন্দেহভাজন ট্রাকটি চেকপোস্টে পৌঁছালে পুলিশ সেটি আটক করে। এ সময় ট্রাকচালক রুহুল আমিনকে গ্রেপ্তার করা হয়।

শেখ শরীফুল ইসলাম জানান, জিজ্ঞাসাবাদে চালক ট্রাকের পাটাতনের নিচে বিশেষ কৌশলে তৈরি একটি গোপন চেম্বারে ইয়াবা রাখার কথা স্বীকার করেন। পরে তাঁর দেখানো স্থান থেকে তাঁর হাতেই বের করা ৩ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটি আটক করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে ডবলমুরিং মডেল থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});