বুধবার , ২১ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

জ্বালানি সংকটের সুযোগে অতিরিক্ত মুনাফা না করার আহ্বান


অক্টোবর ২১, ২০২৬ ৯:৩৯ অপরাহ্ণ
Link Copied!

গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকট এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি নিয়ে জনসচেতনতা বাড়াতে ভোলার দৌলতখানে লিফলেট বিতরণ করেছে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দল। সংকটকে পুঁজি করে কৃত্রিম সংকট তৈরি ও অতিরিক্ত মুনাফা আদায়ের অপচেষ্টা বন্ধের আহ্বান জানিয়েছেন সংগঠনটির নেতাকর্মীরা।

বুধবার সন্ধ্যায় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালনা করা হয়। দৌলতখান বিএনপি কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া কর্মসূচিতে শহরের প্রধান প্রধান সড়কে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের হাতে সচেতনতামূলক লিফলেট তুলে দেন নেতাকর্মীরা।

এ সময় নেতারা বলেন, গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকটের পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষকে সচেতন করা জরুরি। চলমান পরিস্থিতির সুযোগ নিয়ে কেউ যেন কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে এবং পণ্যের দাম বাড়িয়ে অতিরিক্ত মুনাফা আদায় করতে না পারে, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন দৌলতখান উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মহসিন রাশেদ, সদস্য সচিব মাজহারুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোসলেউদ্দিন হাং ও সদস্য সচিব জামাল উদ্দিনসহ উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});