প্রায় ৩৮ সেকেন্ডের ওই ভিডিওতে ছাত্রলীগের নেতাকর্মীদের বিভিন্ন রাজনৈতিক স্লোগান দিতে দেখা যায়। মিছিলে ২০ থেকে ৩০ জন অংশ নেন বলে জানা গেছে। এতে নেতৃত্ব দেন ভোলা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জাকারিয়া হোসেন অমি।
ভিডিওতে অংশগ্রহণকারীদের ‘হাসিনা, তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘সাদ্দাম ভাই ও ইনান ভাই, ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘চলছে লড়াই, চলবে’, ‘শেখ হাসিনার অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’ ও ‘জয় বাংলা’সহ বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।
মিছিলের আগে দেওয়া বক্তব্যে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জাকারিয়া হোসেন অমি বলেন, আজকে শেখ হাসিনার জন্য বাংলাদেশ নয়, বাংলাদেশের জন্য শেখ হাসিনাকে প্রয়োজন। আমরা শেখ হাসিনাকে আবার আনব, আবার শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করব।
এ বিষয়ে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, নিষিদ্ধ সংগঠনের কর্মসূচির ভিডিও দেখার পর এতে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে। এ ঘটনায় শনাক্তকরণ ও অভিযান অব্যাহত রয়েছে।
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.