সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা সাচনা বাজারের একটি বন্ধ দোকান থেকে দুই হাজার ৮০ লিটার অবৈধভাবে মজুদ করে রাখা ডিজেল টাস্কফোর্সের অভিযানে জব্দ করা হয়েছে। এ সময় এর সাথে জড়ি কাউকে আটক করা যায়নি।
বুধবার (১ এপ্রিল) দুপুর থেকে বিকেলে পর্যন্ত উপজেলার সাচনা বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
জানাগেছে,উপজেলার বানিজ্যিক কেন্দ্র সাচনা বাজারের একটি মার্কেটে অবৈধভাবে ডিজেল মজুদ করে রেখেছে ব্যবসায়ীরা। গোপন সংবাদের ভিত্তি অভিযানে পুলিশ,উপজেলা প্রশাসন ও বিজিবি যৌথ ভাবে অংশ গ্রহণ করে। এসময় তল্লাশি চালিয়ে বন্ধ থাকা একটি দোকানে ২ হাজার ৮০ লিটার ডিজেল জব্দ করে। পরে সাচনা বাজারের নদীর ঘাটে থাকা যমুনা ওয়েল কোম্পানি লিমিটেড এর বার্জ ডিপোর ব্যবস্থাপকের জিম্মায় রাখা হয়। এই ঘটনায় কাউকে আটক করা যায়নি। বিজিবি জানায়,যমুনা ওয়েল কোম্পানি লিমিটেড এর বার্জ ডিপোতে গত ২৮ মার্চ থেকে মধ্যপ্রাচ্য চলমান যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি তেলের বাজারে অস্থিরতা দেখা দেয়ায় অবৈধ মজুদ ও পাচার রোধে বিজিবি ২৪ ঘন্টা নজরদারির চালাচ্ছে। এবং সেখানে দেড় প্লাটুন বিজিবি সদস্যরা বেইজ ক্যাম্প স্থাপন করে দায়িত্ব পালন করছে।
সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিত্বে টাস্কফোর্সসহ অভিযানে একটি বন্ধ দোকান থেকে দু হাজার ৮০ লিটার ডিজেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
