Dhakainfo24
ঢাকাবৃহস্পতিবার , ২ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

অবৈধ মজুদকৃত ৩২০ লিটার তেল জব্দসহ অর্থদণ্ড 

ঢাকা ইনফো২৪
এপ্রিল ২, ২০২৬ ৩:৫৪ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুরের সালথায় অবৈধভাবে মজুদকৃত ৩২০ লিটার তেল জব্দসহ মিকাইল হোসেন (২১) নামে এক যুবককে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে উপজেলার মনোয়ারা ফিলিং স্টেশনের সামনে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মিকাইল হোসেন নামের ওই যুবক মনোয়ারা ফিলিং স্টেশন থেকে ধাপে ধাপে ৩২০ লিটার ডিজেল কিনে একটি ট্রলি গাড়িতে করে নিয়ে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দ করা হয় ৩২০ লিটার ডিজেল।

এবিষয়ে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন বিডি২৪লাইভকে জানান, কৃত্রিম সংকট সৃষ্টির লক্ষ্যে অবৈধভাবে মজুদ করা ৩২০ লিটার জ্বালানি তেল জব্দসহ মিকাইল হোসেন নামের ওই ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দকৃত তেল পাম্পে বিক্রি করে তা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে বলে ও জানান এই কর্মকর্তা।



সালাউদ্দিন/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।