Dhakainfo24
ঢাকাবৃহস্পতিবার , ২ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

এসএসসি পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা

ঢাকা ইনফো২৪
এপ্রিল ২, ২০২৬ ৪:০৯ অপরাহ্ণ
Link Copied!

আগামী ২১ এপ্রিল থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে। পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে কেন্দ্রসচিবদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা।

বৃহস্পতিবার (২ এপ্রিল) প্রকাশিত ওই নির্দেশনায় বলা হয়েছে, অনিয়মিত মানোন্নয়ন পরীক্ষার্থীরা ২০২৫ সালের এসএসসি সিলেবাস অনুযায়ী প্রস্তুতকৃত প্রশ্নপত্রে অংশ নেবে। আর নিয়মিত পরীক্ষার্থীরা ২০২৬ সালের সিলেবাস অনুযায়ী প্রণীত প্রশ্নপত্রে পরীক্ষা দেবে।

এছাড়া, পরীক্ষার সময়সূচি অনুযায়ী প্রতিদিন সকাল ১০টায় পরীক্ষা শুরু হবে। পরীক্ষা শুরুর তিন দিন আগে ট্রেজারি বা খানা লকারে সংরক্ষিত প্রশ্নপত্রের প্যাকেটের সঙ্গে থাকা বিবরণী তালিকা যথাযথভাবে যাচাই করতে হবে। এ সময় সংশ্লিষ্ট ট্রেজারি অফিসার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, কেন্দ্রসচিব এবং পরীক্ষা পরিচালনা কমিটির সদস্যদের উপস্থিতি নিশ্চিত করতে হবে।

নির্দেশনায় বলা হয়েছে, প্রতিটি বিষয়ের জন্য সৃজনশীল (CQ) ও বহুনির্বাচনি (MCQ) প্রশ্নপত্রের ২টি করে সেট প্রস্তুত করে পরীক্ষার তারিখ অনুযায়ী আলাদাভাবে সিকিউরিটি খামে সংরক্ষণ করতে হবে। প্রশ্নপত্র যাচাইয়ের দিন সংশ্লিষ্ট সবার উপস্থিতিতে তারিখভিত্তিক প্যাকেটগুলো সাজিয়ে সিকিউরিটি খাম সঠিকভাবে গাম লাগিয়ে কার্টুন টেপ দিয়ে মুড়িয়ে নিতে হবে। খামের ওপর পরীক্ষার তারিখ, বিষয় কোড ও সেট কোড স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের ত্রুটি ধরা পড়লে তা কেন্দ্রসচিবের দায়িত্বে অবহেলা হিসেবে বিবেচিত হবে।

আরও বলা হয়েছে, প্রতিদিনের পরীক্ষার জন্য ট্রেজারি অফিসারের কাছ থেকে সংশ্লিষ্ট দিনের প্রশ্নপত্রের সিকিউরিটি খাম (সৃজনশীল ২ সেট ও বহুনির্বাচনি ১ সেট) গ্রহণ করতে হবে। এরপর ট্যাগ অফিসার ও পুলিশ প্রহরার মাধ্যমে সর্বোচ্চ সতর্কতায় প্রশ্নপত্র কেন্দ্রে পৌঁছে দিতে হবে। মোবাইলে সেট কোডের এসএমএস পাওয়ার পর দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার ও পুলিশ কর্মকর্তাকে দেখিয়ে সেট কোড নিশ্চিত করে খাম খোলা যাবে। একই সঙ্গে অন্যান্য সেটের প্রশ্নপত্র আলাদা করে ট্রাংকে সংরক্ষণ করতে হবে। অব্যবহৃত সেটগুলো অক্ষত অবস্থায় বোর্ডে জমা দিতে হবে। নির্ধারিত সেট কোড ছাড়া অন্য কোনো সেটের প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হলে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।