Dhakainfo24
ঢাকাবৃহস্পতিবার , ২ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

মোংলায় মামলা প্রত্যাহার ও নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে বিএনপির মানববন্ধন

ঢাকা ইনফো২৪
এপ্রিল ২, ২০২৬ ৪:১১ অপরাহ্ণ
Link Copied!

মোংলায় ছাত্র ও যুবদলের নেতা-কর্মীদের নামে দায়ের করা মামলা প্রত্যাহার এবং গ্রেপ্তারকৃতদের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বেলা ১১টায় মোংলা সরকারি কলেজ গেইট চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে স্থানীয় বিএনপি, ছাত্রদল ও যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মীরা অংশ নেন। অংশ নেন রোগীর স্বজনসহ এলাকাবাসীও।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, রবিবার ভোরে বিষপান করা এক রোগীকে ঘিরে স্বজনদের সঙ্গে কর্তব্যরত চিকিৎসকের অপ্রীতিকর ঘটনা ঘটে। কিন্তু ওই রোগীর যথাযথ চিকিৎসা না দিয়ে দায়িত্বে অবহেলা করা হয়েছে বলে দাবি করেন তারা। পরবর্তীতে ঘটনাটি ধামাচাপা দিতে উদ্দেশ্য প্রণোদিতভাবে মামলা দায়ের করা হয়েছে বলেও অভিযোগ তোলেন বক্তারা।

মানববন্ধন থেকে অবিলম্বে মামলা প্রত্যাহার এবং গ্রেপ্তারকৃতদের নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়।

উল্লেখ্য, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী মেডিকেল অফিসার অনুপম মজুমদার বাদী হয়ে মোংলা থানায় ছাত্র ও যুবদলের ৭জন নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। এ মামলায় পুলিশ ছাত্রদল নেতা সজিব মিয়া শান্ত ও যুবদল নেতা হাফিজুর রহমান মানিককে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছে।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।