Dhakainfo24
ঢাকাবৃহস্পতিবার , ২ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

গুরুদাসপুরে সড়কের ৪ শতক সরকারি জায়গা দখলমুক্ত করল প্রশাসন

ঢাকা ইনফো২৪
এপ্রিল ২, ২০২৬ ৪:৫১ অপরাহ্ণ
Link Copied!

নাটোরের গুরুদাসপুরে দখলমুক্ত করা হলো পার-গুরুদাসপুর ব্রীজ সংলগ্ন রাজ্জাক মোড়ের প্রায় চার শতক জায়গা। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম উপস্থিত থেকে তিনরাস্তার ওই মোড়ের দুইপাশে অবৈধভাবে দখলকৃত জায়গা উদ্ধার করেন।

এসময় দখলকৃত সড়কে বসতি ও স্থাপনাসহ গাছপালা, পিলার, বাঁশ-খুটি উচ্ছেদ করা হয়। একই সাথে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে দুই বাড়ির মালিককে ৭ দিনের সময় দেন এসিল্যান্ড। সরেজমিন দেখা গেছে, সড়কের সরকারি পিলার তুলে ফেলে বাড়ির সীমানা নির্মাণ করেছিলেন আব্দুর রহিম ও বুদু মিয়া। ফলে রাস্তাটি সংকুচিত হয়ে যানবাহন ও পথচারীরা প্রতিনিয়ত দুর্ঘটনা-দুর্ভোগ পোহাতে হতো।

অবশেষে সড়কের মোড়টি প্রসস্তকরণের পাশাপাশি মোড়ের চার শতক জায়গা দখলমুক্ত করল প্রশাসন। স্থানীয় রাজ্জাক আলী, জাহিদুল ইসলাম, নাইমসহ অনেকে জানান, ‘তিনরাস্তার মোড়টি এখন অনেক প্রশস্ত। দুর্ঘটনার আশঙ্কা কমে গিয়ে সড়কের সৌন্দর্য বেড়েছে। এজন্য এসিল্যান্ড স্যারকে ধন্যবাদ।’ এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম বলেন, সড়কটির অবৈধ স্থাপনা অপসারণে দখলদারদের ৭ দিনের সময় দেওয়া হয়েছে। প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।