কলা ও পেঁপে দিয়ে ড্রাই ফ্রুটস বানান বাড়িতেই, দেখুন রেসিপি

কলা ও পেঁপে দিয়ে ড্রাই ফ্রুটস বানান বাড়িতেই, দেখুন রেসিপি

বাড়িতেই বানাতে পারেন ড্রাই ফ্রুটস বা শুকনা ফল। রেসিপি দিয়েছেন জেবুন্নেসা বেগম

শুকনা কলার উপকরণ

  • পাকা কলা: ১ ডজন

প্রণালি

  • পাকা কলা গোল গোল করে কেটে নিন।

  • কড়া রোদে শুকিয়ে নিন।

  • চাইলে চুলায় কম আঁচে ভারী পাত্র দিয়েও শুকিয়ে নিতে পারেন।

  • বায়ুরোধী বক্সে অথবা জিপার ব্যাগে রেখে সংরক্ষণ করতে পারেন।

শুকনা পেঁপের উপকরণ

  • থাই পাকা পেঁপে: ১ বা ২টি (দেশি পাকা পেঁপে দিয়েও করতে পারেন, তবে থাই পাকা পেঁপে দেখতে লাল আর মিষ্টি বেশি হয়।)

দেশি পাকা পেঁপে দিয়েও বানাতে পারেন ড্রাই ফ্রুটস
দেশি পাকা পেঁপে দিয়েও বানাতে পারেন ড্রাই ফ্রুটস

প্রণালি

  • পাকা পেঁপের খোসা ও বিচি ফেলে নিন।

  • আধা ইঞ্চি মোটা করে টুকরা করে কেটে নিন।

  • এবার বেকিং ট্রে-তে ছড়িয়ে ১০০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপে দুই ঘণ্টা রাখুন।

  • মাঝখানে কয়েকবার নেড়ে দিন।

  • পুরোপুরি শুকিয়ে গেলে ওভেন থেকে বের করে নিন।

  • ঠান্ডা হলে বায়ুরোধী বয়াম অথবা জিপলক ব্যাগে রেখে সংরক্ষণ করুন।

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

সূত্র: প্রথম আলো · লাইফস্টাইল