সব পুড়ি*য়ে দিলে থাকবে কী?

পাঁচতলা ভবনের নিচতলা থেকে চতুর্থ তলা পর্যন্ত আরাফ জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম পরিচালিত হয়। ডা. কে. এম. বাবর ও তাঁর স্ত্রী ডা. রাব...

সব পুড়ি*য়ে দিলে থাকবে কী?

স্থানীয়ভাবে 'গরিবের ডাক্তার' নামে পরিচিত ডা. কে. এম. বাবর এমপির মালিকানাধীন আরাফ জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে হামলা, ভাঙচুর ও আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। গোপালগঞ্জ শহরের থানাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে এবং একাধিক দফায় হামলা ও আগুন দেওয়ার অভিযোগ ওঠে।

পাঁচতলা ভবনের নিচতলা থেকে চতুর্থ তলা পর্যন্ত আরাফ জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম পরিচালিত হয়। ডা. কে. এম. বাবর ও তাঁর স্ত্রী ডা. রাবেয়া আক্তার এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত এবং দীর্ঘদিন ধরে দরিদ্র রোগীদের বিনামূল্যে বা স্বল্প খরচে চিকিৎসা সেবা দেওয়ার কারণে তিনি এলাকায় গরিবের ডাক্তার হিসেবে পরিচিতি পান৷

এরমধ্যে টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানায় ব্যাপক হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয়েছে। আগুনে থানার ওসি-র কক্ষ, তদন্ত ও অপারেশন কক্ষ, ডিউটি অফিসারের কক্ষ, পুলিশ ব্যারাক, বিশটি গাড়ি এবং গুরুত্বপূর্ণ নথিপত্র ও কম্পিউটার পুড়ে গেছে। বহু রাজনৈতিক নেতাকর্মীর বাড়িতে আগুন দেওয়া হয়েছে৷ রাস্তার পাশের বিপুল পরিমান গাছ কেটে ফেলা হয়েছে৷ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানেও হামলা হয়েছে৷

অবস্থা এমন চলতে থাকলে তারা সব হাসপাতাল, এসপি-ডিসির অফিস, সব থানা, সব সরকারি অফিস, সব স্কুল কলেজ, সব ব্রিজ যদি জ্বালিয়ে ও ভেঙে ফেলতে সক্ষম হয় তাহলেই তারা হয়তো সম্পূর্ণ সফল হবে৷

তার পরিণতি কী হবে? অপরাধীদের আটক করার কেউ থাকবে না, রোগীদের চিকিৎসা দেওয়ার কেউ থাকবে না, সরকারি কাজ করার কেউ থাকবে না, লেখাপড়ার বালাই থাকবে না, ভাঙা রাস্তায় গাড়ি থাকবে না, রাস্তার পাশে গাছ না থাকায় দুর্ঘটনা বাড়বে—অক্সিজেন কমবে৷

নিজেরা নিজেরা খুনোখুনি করবে৷ চলে আসবে সেই বর্বর যুগ৷ যদি আরেকটু পিছিয়ে যেতে পারে তবেই আদি সাম্যবাদে পৌঁছে যেতে পারবে৷

দেশবাসী তাদের উৎসাহ দেন তারা যেনো সম্পূর্ণ জেলাটিকেই গুড়িয়ে দিয়ে বর্বরকাল পেরিয়ে বন্য অবস্থায় গিয়ে যাতে আদি সাম্যবাদ কায়েম করতে পারে৷ আশা করছি শুভ বুদ্ধির উদয় ঘটবে৷

লেখক : মুজিব রহমান, গবেষক, কলামিস্ট ও প্রাবন্ধিক

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

সূত্র: Daily Bangladesh · মতামত