Dhakainfo24
ঢাকাসোমবার , ৬ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

শ্রীপুর সাংবাদিক সমিতির কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি উজ্জ্বল, সম্পাদক শাহাদত

ঢাকা ইনফো২৪
এপ্রিল ৬, ২০২৬ ৯:৪৮ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুরে “শ্রীপুর সাংবাদিক সমিতি”র কার্যনিবাহী কমিটি (২০২৬-২০২৭) গঠন করা হয়েছে।

আজ সোমবার (৬ এপ্রিল ) বেলা ১১টায় শ্রীপুর পৌর এলাকার চন্নাপাড়ায় সমিতির অস্থায়ী কার্যালয়ে দ্বি-বার্ষিক সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান ।

সাধারণ সম্পাদক মোহাম্মদ উজ্জল মিয়ার সঞ্চালনায় সভায় সর্বসম্মতি ক্রমে শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি দৈনিক যুগান্তর পত্রিকার শ্রীপুর প্রতিনিধি আব্দুল মালেক ২৭ সদস্য বিশিষ্ট এ কমিটির নাম ঘোষনা করেন।
কমিটিতে দৈনিক জনতা পত্রিকার শ্রীপুর প্রতিনিধি মো: উজ্জ্বল মিয়াকে সভাপতি ও দৈনিক বর্তমান পত্রিকার শ্রীপুর প্রতিনিধি ও সংবাদ সংযোগের গাজীপুর প্রতিনিধি মো: শাহাদত হোসাইনকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।

কমিটির অপর সদস্যরা হলেন সিনিয়র সহ সভাপতি হিমু সরকার (দৈনিক আজকের বসুন্ধরা ) , সহ সভাপতি আব্দুল্লাহ তারেক রানা, (দৈনিক দেশের পত্র ), মুহাম্মদ কবির হোসেন এমএ(দৈনিক মাতৃভূমি)
মো: ফরহাদ রহমান(দৈনিক সময় সংবাদ), সাংগঠনিক সম্পাদক মোঃ আল-আমিন (দৈনিক ঢাকা ) সহ সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন সাগর(দৈনিক মাতৃজগত) কোষাধ্যক্ষ মিজানুর রহমান (চ্যানেল এস )দপ্তর সম্পাদক শামীম আল মামুন (দৈনিক মাতৃজগত)প্রচার সম্পাদক এনামুল হক(দৈনিক বজ্রশক্তি) ক্রিয়া ও সাংস্কৃতিক মোঃ শফিকুল ইসলাম (দৈনিক প্রথম বুলেটিন ) সমাজ কল্যাণ সম্পাদক আলমগীর হোসেন উজ্জ্বল (মুক্ত খবর) তথ্য ও গবেষণা সম্পাদক মিনারা কামাল(দৈনিক স্বদেশ বিচিত্রা)আইন বিষয়ক সম্পাদক কামাল পাশা( দৈনিক অগ্রসর)ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ শিমুল মিয়া(দৈনিক ঢাকা প্রতিদিন), মহিলা বিষয়ক সম্পাদক মুন্নি খানম, এবং নির্বাহী সদস্য আব্দুল মালেক (দৈনিক যুগান্তর) সিদ্দিকুর রহমান (দৈনিক ঢাকা)মাহফুজুর রহমান ইকবাল (দৈনিক ভোরের সময়) আলফাজ উদ্দিন স্বপন (সরেজমিন বার্তা ) আবদুল খালেক( দৈনিক শেয়ার বীজ ও ডেইলি ইন্ডাস্ট্রি )হাজ্বী আসাদুজ্জামান(স্বদেশ বিচিত্রা) বাবুল খান (দৈনিক সমাজ সংবাদ) কামাল পারভেজ( দৈনিক প্রভাত)ইমতিয়াজ আহমেদ শাওন (দৈনিক অগ্নিশিখা)।নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে শ্রীপুর উপজেলা ও জেলা রাজনৈতিক,সামাজিক, সাংস্কৃতিক ও
শ্রীপুর প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।