Dhakainfo24
ঢাকামঙ্গলবার , ৭ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

কারাগারে সাবেক স্পিকার শিরীন শারমিন

ঢাকা ইনফো২৪
এপ্রিল ৭, ২০২৬ ৩:৫৪ অপরাহ্ণ
Link Copied!

জুলাই আন্দোলনে লালবাগ থানায় আশরাফুল ওরফে ফাহিম নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টা মামলায় জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী ২ দিনের রিমান্ড শুনানি শুরু হয়েছে। শুনানি শেষে আদালত আসামির রিমান্ড ও জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুর ১টা ৫৬ মিনিটের দিকে একটি সাদা মাইক্রোবাসে করে শিরীন শারমিনকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়। পরে তাকে আদালতের হাজতখানায় রাখা হয়।

এর আগে, লালবাগ জোনের কোতোয়ালি জোনাল টিমের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোহসীন উদ্দীন তার ২ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। বিকেল ৩টা ১০ মিনিটের দিকে তাকে হাজতখানা থেকে আদালতের এজলাসে তোলা হলে প্রচণ্ড ভিড়ের মধ্যে তিনি বিপাকে পড়েন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেপ্তারের পর ডিবি জানায়, শিরীন শারমিন বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। সর্বশেষ তিনি ধানমন্ডিতে এক আত্মীয়ের বাসায় অবস্থান করছিলেন, সেখান থেকেই মঙ্গলবার ভোরে তাকে আটক করা হয়।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৮ জুলাই বিকেল সাড়ে ৫টার দিকে লালবাগের আজিমপুর বাসস্ট্যান্ড এলাকায় আন্দোলন চলাকালে আন্দোলনকারীদের ওপর দেশি-বিদেশি অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। এতে আশরাফুল ওরফে ফাহিম নামে এক ব্যক্তি চোখে গুলিবিদ্ধ হন এবং বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন। এ ঘটনায় গত বছরের ২৫ মে শেখ হাসিনাসহ ১৩০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১১৫–১২০ জনকে আসামি করে মামলা দায়ের করেন আশরাফুল।

ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান, শিরীন শারমিনের বিরুদ্ধে গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট হত্যা মামলাসহ মোট ৬টি মামলার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে তিনটি মামলার চূড়ান্ত প্রতিবেদন ইতোমধ্যে দাখিল হয়েছে এবং বাকি তিনটি মামলা তদন্তাধীন রয়েছে।

এছাড়া গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগের অনেক নেতাকর্মী সেনানিবাসে আশ্রয় নেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) গত বছরের ২২ মে আশ্রয়গ্রহণকারীদের যে তালিকা প্রকাশ করে, তাতে শিরীন শারমিনের নামও ছিল।

উল্লেখ্য, শেখ হাসিনা সরকারের পতনের ২৭ দিন পর, ২০২৪ সালের ২ সেপ্টেম্বর তিনি স্পিকারের পদ থেকে পদত্যাগ করেন। ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর আবদুল হামিদ স্পিকার নির্বাচিত হন। পরে তিনি রাষ্ট্রপতি হলে ২০১৩ সালের ৩০ এপ্রিল শিরীন শারমিন স্পিকার নির্বাচিত হন এবং দীর্ঘ সময় এ দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের ১৫ আগস্ট সংসদের ডেপুটি স্পিকার শামসুল হককেও গ্রেপ্তার করা হয়।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।