বুধবার , ৮ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

ভোজ্য তেলের কৃত্রিম সংকটের প্রতিবাদে শেরপুরে ক্যাবের মানববন্ধন

ঢাকা ইনফো২৪
এপ্রিল ৮, ২০২৬ ৭:৪৭ অপরাহ্ণ
Link Copied!

বাজারে ভোজ্য তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করে সাধারণ ভোক্তাদের ভোগান্তিতে ফেলার অভিযোগে শেরপুরে প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি পালন করেছে ভোক্তা অধিকার সংগঠন কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।

বুধবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত ঘন্টাব্যাপী শহরের রঘুনাথ বাজার থানা মোড়ে ক্যাব শেরপুর জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের মাধ্যমে বাজার থেকে ভোজ্য তেল গায়েব করে কৃত্রিম সংকট তৈরি করছে। ফলে বাজারে তেলের সরবরাহ কমে গিয়ে দাম বাড়ছে এবং সাধারণ ভোক্তারা চরম দুর্ভোগের মুখে পড়ছেন।

মানববন্ধনে ক্যাব শেরপুর জেলা শাখার সভাপতি সাংবাদিক সুশীল মালাকারের সভাপতিত্বে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, জনউদ্যোগ শেরপুর কমিটির আহবায়ক শিক্ষক মো. আবুল কালাম আজাদ, বাংলাদেশ মহিলা পরিষদ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আইরীন পারভীন, ওয়েব ডেভেলপার মাওলানা মিনহাজ উদ্দিন, ক্যাব জেলা শাখার সাধারণ সম্পাদক হাকিম বাবুল প্রমুখ।

বক্তারা অবিলম্বে বাজারে ভোজ্য তেলের সরবরাহ স্বাভাবিক করা, মজুতদারি ও কৃত্রিম সংকট সৃষ্টিকারী অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান। একইসাথে ভোজ্যতেলের জন্য ফুড-গ্রেড পাত্র ব্যবহার বাধ্যতামুলক করা সহ নন ফুড-গ্রেড ড্রামে তেল সংরক্ষণ ও বিক্রী বন্ধ করারও দাবী জানান। মানববন্ধনে ক্যাবের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেনী-পেশার স্থানীয় সচেতন নাগরিকরাও অংশ নেন।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});