শুক্রবার , ১৬ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

দুর্গাপূজা ও লক্ষ্মীপূজা উপলক্ষে আখাউড়া স্থলবন্দর ৭ দিন বন্ধ


অক্টোবর ১৬, ২০২৬ ৪:৩৯ অপরাহ্ণ
Link Copied!

শারদীয় দুর্গাপূজা ও লক্ষ্মীপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর সাত দিন যাবতীয় আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) দিয়ে পরিচালিত এ বাণিজ্যক কার্যক্রম ১৭ আক্টোবর থেকে ২১ অক্টোবর এবং ২৫ ও ২৬ অক্টোবর বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে ওই সময় উভয় দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার আগের মতো স্বাভাবিক থাকবে।

আগরতলার ইন্দো-বাংলা এক্সপোর্টার-ইমপোর্টার কমিউনিকেশন সেন্টারের পক্ষ থেকে আগরতলা স্থলবন্দরের সুপারিনটেনডেন্ট অব কাস্টমসকে দেওয়া এক চিঠিতে এ তথ্য জানানো হয়। বাংলাদেশের ব্যবসায়িসহ বিভিন্ন দপ্তরে এ চিঠি পাঠানো হয়। চিঠিতে উল্লেখ করা হয়, দুর্গাপূজা উপলক্ষে ১৭ থেকে ২১ অক্টোবর পর্যন্ত আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে ২২ থেকে ২৪ অক্টোবর দুই দিন এ বন্দরের কার্যক্রম খোলা থাকবে । এরপর লক্ষ্মীপূজা উপলক্ষে ২৫ ও ২৬ অক্টোবর আবারও এ বন্দরের যাবতীয় আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ২৭ অক্টোবর থেকে বন্দরের কার্যক্রম পুনরায় চালু হবে।

আখাউড়া স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি নেসার উদ্দিন ভূঁইয়া ছুটির বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার মাছ রপ্তানিও বন্ধ রাখা হয়েছে। বন্ধের বিষয়ে সব ব্যবসায়িদের জানানো হয়েছে।

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});