Dhakainfo24
ঢাকাবুধবার , ৮ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

হাম উপসর্গে আরও ১০ জনের মৃত্যু, ৫ জনই ঢাকার

ঢাকা ইনফো২৪
এপ্রিল ৮, ২০২৬ ৯:০৩ অপরাহ্ণ
Link Copied!

দেশে হাম পরিস্থিতি উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম সন্দেহে ১০ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে দেশে হাম সন্দেহে আক্রান্ত হয়েছেন ১,২৪৮ জন এবং নিশ্চিতভাবে হাম আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৮৯ জন।

বুধবার (৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে সবচেয়ে বেশি ছয় জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। জেলার হিসাবেও ঢাকায় সর্বোচ্চ পাঁচ জনের মৃত্যু হয়েছে। অবশ্য এই সময়ে সারাদেশে নিশ্চিত হামে কেউ মারা যায়নি।

মৃত্যুর পরিসংখ্যানে দেখা যায়, গত ১৫ মার্চ থেকে ৮ এপ্রিল পর্যন্ত দেশে সন্দেহজনক হামে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৮ জনে। একই সময়ে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ২১ জনের।

গত ১৫ মার্চ থেকে ৮ এপ্রিল পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১১,১৩৩ জনে। এর মধ্যে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১,৫৯৯ জন। একই সময়ে হাম রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭,৫৭৭ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫,২৪১ জন।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।