Dhakainfo24
ঢাকাশনিবার , ১১ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

টাকায় অভাবে কিডনি রোগী অনিল চন্দ্রের চিকিৎসা বন্ধ

ঢাকা ইনফো২৪
এপ্রিল ১১, ২০২৬ ৯:৫৯ অপরাহ্ণ
Link Copied!

নীলফামারীর ডিমলায় মেধাবী ছাত্র অনিল চন্দ্র রায়ের দুইটি কিডনিই নষ্ট হয়ে গেছে। তিনি বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

তাকে সপ্তাহে দুইবার ডায়ালাইসিস করতে হয়। তাকে বাঁচাতে হলে একটি কিডনি প্রতিস্থাপন করতে হবে। এজন্য ১২ লাখ টাকার প্রয়োজন। তার এই চিকিৎসারব্যয় বহন করা তার পিতার একার পক্ষে সম্ভব হচ্ছে না। এজন্য সমাজের বিত্তবানদের নিকট সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য তার পিতা সুরেন্দ্র নাথ রায় আবেদন জানিয়েছেন।

অনিল চন্দ্র রায় ডিমলা উপজেলার ঝুনাগাছচাপানী ইউনিয়নের উত্তর ঝুনাগাছচাপানী গ্রামের সুরেন্দ্র নাথ রায়ের ছেলে ও রংপুর মর্ডান কলেজ থেকে অনার্স পাশ মেধাবী ছাত্র। তার পিতা কান্নাজড়িত কন্ঠে বলেন, আমার ছেলের দুইটি কিডনিই বর্তমানে অকেজো হয়ে গেছে। তাকে প্রতি সপ্তাহে দুইবার ডায়লাইসিস করতে হয়। বর্তমানে

অনিল চন্দ্র রায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষজ্ঞ ডাঃসুশান্ত কুমার বর্মনের তত্বাবধানে চিকিৎসাধীন রয়েছে। বিশেষজ্ঞ ডাক্তারগন জানিয়েছেন অনিল চন্দ্র রায়কে বাঁচাতে হলে তার একটি কিডনি প্রতিস্থাপন করতে হবে।আমি কি করবো ভেবে পাচ্ছি না। কিডনি প্রতিস্থাপন করতে খরচ হবে ১২/ ১৩ লাখ টাকা। এতো টাকা ব্যয় বহন করা পরিবারের পক্ষে সম্ভব নয়।

তাই সমাজের বিত্তবানদের নিকট সাহায্যের আবেদন জানিয়েছেন তিনি। সাহায্য পাঠানোর ঠিকানা
শ্রী অনিল চন্দ্র রায় (রোগী নিজে) মোবাইল নাম্বার –01327868429(নগদ)

 

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।