Dhakainfo24
ঢাকারবিবার , ১২ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

দেশে আবারও ভূমিকম্প অনুভূত, জানা গেল মাত্রা ও উৎপত্তিস্থল

ঢাকা ইনফো২৪
এপ্রিল ১২, ২০২৬ ১১:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেটে বাংলাদেশ–ভারত সীমান্তে ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (১২ এপ্রিল) সকালে এই ভূমিকম্প অনুভূত হয়। ইউরোপীয় মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (এএমএসসি) জানিয়েছে, সকাল ৯টা ২১ মিনিটে ভারতের আসাম রাজ্যের শিলচর এলাকায় ৪ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ওই কম্পনের সময় কম্পন হয়েছে সিলেট সীমান্তেও।

এরআগে গত ৭ শিলচর এলাকায় ৪ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়। বাংলাদেশ সময় দুপুর ২টা ৪৮ মিনিটে ওই কম্পন অনুভূত হয়। ওইদিনও শিলচর ছাড়াও বাংলাদেশের সিলেটসহ পার্শ্ববর্তী সীমান্তবর্তী এলাকাগুলোতেও এই ভূকম্পন টের পাওয়া যায়।

সবশেষ ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে হঠাৎ এই কম্পনে সীমান্ত সংলগ্ন এলাকার মানুষের মধ্যে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বেশকিছু দিন ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বেশ কয়েকবার ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মধ্যে গত ২১ নভেম্বর সকাল ১০টা ৩৮ মিনিটে ২৬ সেকেন্ডের একটি ভূমিকম্প অনুভূত হয়।

নরসিংদীর মাধবদীতে উৎপত্তি হওয়া ওই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৭। এতে সারা দেশে ১০ জনের মৃত্যু হয়। এছাড়াও আহত হন কয়েক শ মানুষ।



সালাউদ্দিন/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।