সোমবার , ১৩ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় রাজবাড়ী সদর হাসপাতালে নতুন ৭ শিশুসহ ভর্তি ১২ জন

ঢাকা ইনফো২৪
এপ্রিল ১৩, ২০২৬ ৩:০৭ অপরাহ্ণ
Link Copied!

সারা দেশের মতো রাজবাড়ীতেও বাড়ছে হামের প্রকোপ। গত ২৪ ঘণ্টায় রাজবাড়ী সদর হাসপাতালে হামের উপসর্গ নিয়ে নতুন করে ৭ জন শিশু ভর্তি হয়েছে। বর্তমানে মোট ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১২ জনে।

সোমবার (১৩ এপ্রিল) বেলা ১১টার দিকে রাজবাড়ী সদর হাসপাতালে গিয়ে এ তথ্য জানা যায়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৭ জন নতুন রোগী ভর্তি হয়েছে। একই সময়ে ২ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। বর্তমানে হাসপাতালে মোট ১২ জন রোগী চিকিৎসাধীন রয়েছে।

অন্যদিকে, রাজবাড়ী সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত জেলায় ৪ জন হামে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। তারা সবাই চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এছাড়া, এ পর্যন্ত জেলায় মোট ১১০ জন রোগী হামের উপসর্গ নিয়ে জেলা সদর ও উপজেলা হাসপাতালগুলোতে চিকিৎসা নিতে এসেছে। এর মধ্যে ৪৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে।

ভর্তি হওয়া এক শিশুর মা নাজমা বেগম জানান, তাদের বাড়ি ঢালার চরে। সেখানে কোনো চিকিৎসক বা চিকিৎসা কেন্দ্র নেই। তার মেয়ের ১০-১২ দিন ধরে জ্বর ছিল। পরে শহরের এক চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন। দুই দিন ধরে তার মেয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। বর্তমানে জ্বর না থাকলেও চিকিৎসা চলছে। তবে বিভিন্ন রোগের রোগী একসঙ্গে থাকায় তিনি শিশুকে নিয়ে উদ্বিগ্ন।

আরেক অভিভাবক মিষ্টি বেগম বলেন, তার ছেলে ৫ দিন জ্বর ও সর্দিতে ভোগার পর গত ৩ দিন ধরে হাসপাতালে ভর্তি আছে। বর্তমানে তার শারীরিক অবস্থা ভালো। তবে সব ধরনের রোগী একসঙ্গে থাকায় অভিভাবক হিসেবে তিনি চিন্তিত। তিনি মনে করেন, রোগভেদে আলাদা ওয়ার্ডে রোগীদের রাখা হলে ভালো হতো।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});