Dhakainfo24
ঢাকাসোমবার , ১৩ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

বিশ্বকাপের আগে নতুন দুশ্চিন্তায় আর্জেন্টিনা

ঢাকা ইনফো২৪
এপ্রিল ১৩, ২০২৬ ৩:৪১ অপরাহ্ণ
Link Copied!

হঠাৎ করেন যেন পরিস্থিতি বদলে গেল। অল্প সময়ের ব্যবধানে আর্জেন্টিনার তিনজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের ইনজুরি দলে বড় ধরনের দুশ্চিন্তার সৃষ্টি করেছে। বিশেষ করে যেখানে আসন্ন ফিফা বিশ্বকাপের আর মাত্র দুই মাস সময় বাকি আছে।

কোচ লিওনেল স্কালোনি যখন দল গুছিয়ে খেলোয়াড়দের পারফরম্যান্স মূল্যায়ন করছিলেন, তখন দলের কয়েকজন মূল খেলোয়াড়ের চোট তাকে চিন্তায় ফেলে দেয়।

লন্ডনে টটেনহ্যাম হটস্পার ও সান্ডারল্যান্ডের ম্যাচে গোলকিপার আন্তোনিন কিনস্কির সঙ্গে ভয়াবহ সংঘর্ষে আহত হন ক্রিস্টিয়ান রোমেরো। তিনি ব্যথা নিয়েই খেলা চালিয়ে যেতে চাইলেও শেষ পর্যন্ত ডান হাঁটুর অস্বস্তির কারণে মাঠ ছাড়তে বাধ্য হন। তার মুখে ছিল তীব্র যন্ত্রণার ছাপ। এখন তার লিগামেন্টে কোনো ক্ষতি হয়েছে কি না তা পরীক্ষার মাধ্যমে জানা যাবে এবং গুরুতর কিছু ধরা পড়লে বিশ্বকাপে তার অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়তে পারে।

শুধু রোমেরোই নন, স্ট্রাইকার লাউতারো মার্টিনেজের ইনজুরিও আর্জেন্টিনার জন্য বড় দুশ্চিন্তা। ইন্টার মিলানের এই তারকা স্ট্রাইকার আগের পেশির চোট থেকে সেরে উঠলেও সেই সমস্যা আবার ফিরে এসেছে।

অন্যদিকে, নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে অ্যাস্টন ভিলার শুরুর একাদশে থাকা সত্ত্বেও এমিলিয়ানো মার্টিনেজ ওয়ার্মআপের সময় অস্বস্তি অনুভব করেন এবং শেষ পর্যন্ত মাঠে নামতে পারেননি। তার জায়গায় খেলেন ব্যাকআপ গোলকিপার মার্কো বিজট। তবে তার চোট নিয়ে ক্লাবের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি।



সালাউদ্দিন/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।