Dhakainfo24
ঢাকাসোমবার , ১৩ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

ফুলপুরে নব দিগন্ত মডেল স্কুলে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ঢাকা ইনফো২৪
এপ্রিল ১৩, ২০২৬ ৮:৪৮ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের ফুলপুরে নব দিগন্ত মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায়, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

দুই দিনব্যাপী এ আয়োজনের অংশ হিসেবে গত ১১ এপ্রিল ক্রীড়া প্রতিযোগিতা এবং আজ সোমবার (১৩ এপ্রিল) সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়।
অনুষ্ঠানে এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের পক্ষে বিদায়ী বক্তব্য দেন আজিজুল হক ও সুমাইয়া আক্তার।
ফুলপুর কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে ২০২৫ শিক্ষাবর্ষে বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ১২ জন শিক্ষার্থীর মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি রুবায়ুল ইসলাম ও সাধারণ সম্পাদক মাজেদুল আলম তালুকদার (লিপন)।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মফিদুল ইসলামের সভাপতিত্বে সকাল ১০টায় সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক আহমেদ নয়ন ও শামীম ফকির।

এছাড়া উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুলপুর প্রেসক্লাবের সভাপতি মো:নাজিম উদ্দীন, তাক্ওয়া অসহায় সেবা সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মো:তপু রায়হান রাব্বি,
মো:আকবর আলী হাবিব ,বাহার উদ্দিন, দীন মোহাম্মদ চঞ্চল সহ শিক্ষক শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ী উপস্থিত ছিল। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।