সোমবার , ১৩ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ

শরণখোলায় খালে ডুবে শিশুর মৃত্যু

ঢাকা ইনফো২৪
এপ্রিল ১৩, ২০২৬ ৯:৩৭ অপরাহ্ণ
Link Copied!

শরণখোলায় আজ সোমবার সকালে খালের পানিতে ডুবে রাবেয়া (৪) নামে এক কন্যা শিশু মারা গেছে। নিহত শিশু উপজেলার চালরায়েন্দা গ্রামের বাবুল জোমাদ্দারের কন্যা।

থানা পুলিশ ও ভূক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, সোমবার (১৩ এপ্রিল) সকাল ১০টার দিকে শিশু রাবেয়া খেলতে খেলতে সবার অলক্ষ্যে বাড়ীর পিছনে খালে পড়ে যায়। সে সময় শিশুটির মা তানিয়া বেগম রান্নার কাজে ব্যস্ত ছিলেন। অনেকক্ষন ধরে শিশুটির কোন সাড়া না পেয়ে খোঁজাখুঁিজ করে বাড়ীর পিছনে খালে ভাসমান অবস্থায় শিশুটিকে উদ্ধার করে বেলা ১২টার দিকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের মেডিকেল অফিসার ডাঃ লাবনী আক্তার বলেন, পানিতে ডোবা শিশু রাবেয়াকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।
শরণখোলা থানার ওসি (তদন্ত) মিলন কুমার ঘোষ বলেন, পানিতে ডুবে শিশুর মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।