সোমবার , ১৩ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

শেরপুরে জীববৈচিত্র্য রক্ষার দাবিতে মানববন্ধন ও ব্যানার স্থাপন

ঢাকা ইনফো২৪
এপ্রিল ১৩, ২০২৬ ১০:১১ অপরাহ্ণ
Link Copied!

শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলায় জীববৈচিত্র্য রক্ষার দাবিতে মানববন্ধন ও ব্যানার স্থাপন কর্মসূচি পালিত হয়েছে।

আজ সোমবার সীমান্ত সড়কের দরবেশতলা এলাকায় দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করে ঝিনাইগাতী সম্মিলিত তরুণ সমাজ।

সমাবেশে বক্তারা শেরপুরের গারো পাহাড় অঞ্চলের জীববৈচিত্র্য ধ্বংসের চিত্র তুলে ধরে তা রক্ষায় সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

এবিষয়ে পাবলিক স্টুডেন্ট অ্যাসোসিয়েশন ঝিনাইগাতীর জিহান আহমেদ বলেন, “পুরোনো বড় গাছ বন রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো সংরক্ষণ করে নতুন চারাগাছ রোপণের মাধ্যমে বনকে সমৃদ্ধ করতে হবে।

শেরপুর বার্ড কনজারভেশন সোসাইটির সদস্য সাদ্দাম হোসেন বলেন, “চৈত্র থেকে জৈষ্ঠ পর্যন্ত পাখিদের প্রজনন মৌসুম। এ সময় বন উজাড় হলে প্রজননে ব্যাঘাত ঘটে। তাই এ সময়ে গাছ কাটা বন্ধে আইন প্রণয়নের দাবি জানাচ্ছি।” বক্তারা অবৈধ বালু ও পাথর উত্তোলন বন্ধে আইনের যথাযথ প্রয়োগের দাবি জানান।

বিউটি অব ঝিনাইগাতীর সদস্য জামান আহমেদ বলেন,অবৈধ বালু উত্তোলনের কারণে পানির স্তর নিচে নেমে যাচ্ছে। এতে বন্যপ্রাণীর পানির উৎস নষ্ট হচ্ছে এবং কৃষিজমি চাষের অনুপযোগী হয়ে পড়ছে। বর্ষাকালে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হয়ে ভাঙনের ঝুঁকি বাড়ছে।

তারা অভিযোগ করেন, প্রশাসনের বিভিন্ন পদক্ষেপ সত্ত্বেও অবৈধ বালু উত্তোলন বন্ধ হচ্ছে না।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বন বিভাগের সহকারী বন সংরক্ষক তানভীর ইমন, গাজনী বিট কর্মকর্তা আবু সালেহীনসহ বিভিন্ন সামাজিক ও পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দ।

সহকারী বন সংরক্ষক তানভীর ইমন বলেন, “গারো পাহাড়ের জীববৈচিত্র্য রক্ষায় বন বিভাগের পাশাপাশি স্থানীয়দের সহযোগিতা অপরিহার্য। তরুণদের এ ধরনের উদ্যোগ পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বন ও পরিবেশবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

 

 

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});