Dhakainfo24
ঢাকাসোমবার , ১৩ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

শ্রীপুরে নববর্ষের শুভেচ্ছা বার্তা প্রদান

ঢাকা ইনফো২৪
এপ্রিল ১৩, ২০২৬ ১১:০৬ অপরাহ্ণ
Link Copied!

বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে গাজীপুরের শ্রীপুর উপজেলার সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বরা।

নতুন বছরের আগমনে আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে পুরোনো বছরের সব গ্লানি ভুলে নতুন আশায় এগিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। নববর্ষের এই শুভক্ষণে মাননীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ এস. এম. শফিকুল ইসলাম বাচ্চু এর পক্ষ থেকে শ্রীপুরবাসীকে আন্তরিক বৈশাখী শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

তিনি আশাবাদ ব্যক্ত করেন, নতুন বছরের সূর্যের আলো সবার জীবনে বয়ে আনবে শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নের নতুন দিগন্ত। এ সময় তাঁর পক্ষ থেকে দেওয়া শুভেচ্ছা বার্তায় বলা হয়, নতুন সূর্যের আলোয় ভরে উঠুক সবার জীবন, মুছে যাক সকল গ্লানি ও হতাশা, আর বয়ে আসুক সুখ-সমৃদ্ধির বার্তা।

শুভেচ্ছা বার্তাটি প্রদান করেন শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি এস. এম. মাহফুল হাসান হান্নান। তিনি বলেন, নববর্ষ বাঙালির প্রাণের উৎসব, যা সকল ভেদাভেদ ভুলে একসঙ্গে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায়।

তিনি আরও আশা প্রকাশ করেন, নববর্ষের এই আনন্দঘন মুহূর্তে সবাই মিলে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ সমাজ গঠনে এগিয়ে আসবে। উল্লেখ্য, বাংলা নববর্ষ বাঙালির ঐতিহ্যবাহী উৎসব, যা প্রতি বছর পহেলা বৈশাখে দেশব্যাপী নানা আয়োজনে উদযাপিত হয়ে থাকে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।