Dhakainfo24
ঢাকামঙ্গলবার , ১৪ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

জয়পুরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রায় পহেলা বৈশাখ উদযাপন

ঢাকা ইনফো২৪
এপ্রিল ১৪, ২০২৬ ২:৩৪ অপরাহ্ণ
Link Copied!

বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা, মেলা, দেশীয় খেলাধুলা আয়োজনের মধ্যে দিয়ে পহেলা বৈশাখ উদযাপন করা হলো জয়পুরহাটে। জেলা প্রশাসনের উদ্যগে আয়োজিত একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বের হয়ে সার্কিট হাউস মাঠে এসে শেষ হয়।

এখানে শুরু হয়েছে দুদিন ব্যাপী বৈশাখী মেলা। চিরায়ত গ্রাম বাংলার বিভিন্ন উপকরণ প্রদর্শন করা হয়েছে বৈশাখী মেলায়। এখানে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক আল মামুন মিয়া, পুলিশ সুপার মীনা মাহমুদা, জেলা পরিষদ প্রশাসক মাসুদ রানা প্রধান, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন প্রমূখ।। বিভিন্ন উদ্যোক্তারা তাদের পণ্য প্রদর্শন করছেন বৈশাখী মেলায়।

বর্ণাঢ্য র‍্যালীতে জয়পুরহাট সরকারি কলেজ, মহিলা কলেজ, স্কুল শিক্ষার্থী, সামাজিক – সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও বিভিন্ন সরকারি – দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা অংশ গ্রহন করেন। সবশেষে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।