Dhakainfo24
ঢাকামঙ্গলবার , ১৪ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

গোয়াইনঘাট চৌরঙ্গী খেয়া ঘাটে সেতু নির্মাণের জোরালো দাবিতে আলোচনা সভা

ঢাকা ইনফো২৪
এপ্রিল ১৪, ২০২৬ ৩:২১ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের গোয়াইনঘাটে চেংগের খাল নদীর উপর রাতারগুল চৌরঙ্গী খেয়াঘাটে সেতু নির্মাণের জোরালো দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার ১৩ এপ্রিল বিকেলে স্হানীয় জলুরমুখ বাজারে ৫ ইউনিয়নের এলাকাবাসীর আয়োজনে বিশাল এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় চৌরঙ্গী খেয়াঘাটে স্থায়ী সেতু নির্মাণের দাবি বাস্তবায়নে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং সিলেট চার সংসদীয় আসনের এমপি বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর হস্তক্ষেপ কামনা করে অবহেলিত জনপদে স্থায়ী সেতু নির্মাণে জোরালো দাবি তুলেন।

বক্তারা বলেন,লেংগুড়া,ডৌবাড়ি, ফতেপুর, তোয়াকুল ও নন্দিরগাঁও ৫ টি ইউনিয়নের মানুষের মিলনস্থল জলুরমুখ বাজার। চৌরঙ্গী খেয়াঘাটে সেতু নির্মিত হলে কোন এক গোষ্ঠী উপকৃত হবে না সম্পূর্ণ উপজেলার মানুষ আলোকিত হবে। স্থানীয়দের যোগাযোগ ভোগান্তি দূর করে আর্থ-সামাজিক উন্নয়ন ও পর্যটন খাতে নতুন সম্ভাবনা তৈরি করবে। সঠিক পরিকল্পনায় গাং কিনারী সংযোগ সড়কসহ দ্রুত বাস্তবায়নের মাধ্যমে এসব প্রকল্প থেকে জনগণের সুফল নিশ্চিত করা সম্ভব।
দীর্ঘদিনের দুর্ভোগ, অবহেলা ও যোগাযোগ সংকট থেকে মুক্তি পেতে ব্রীজ নির্মাণের দাবিতে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন। স্থানীয়দের মতে, এখানে একটি সেতু নির্মিত হলে পর্যটন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে পাশাপাশি আম্বরখানা থেকে রাতারগুল হয়ে বিছনাকান্দি, জাফলংসহ গোয়াইনঘাটের বিভিন্ন পর্যটন স্পটে পৌঁছাতে সময় উল্লেখযোগ্যভাবে কমে আসবে। দেশি-বিদেশি পর্যটকদের আগমন বাড়বে এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। সেতু শুধু যাতায়াত সহজ করবে না, বরং পুরো অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সেতুটি নির্মিত হলে কৃষিপণ্য পরিবহন সহজ হবে, স্থানীয় ব্যবসা-বাণিজ্য সম্প্রসারিত সহ নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি পর্যটন শিল্পের বিকাশের মাধ্যমে এলাকার মানুষের জীবনমান আরো উন্নত হবে।
বক্তারা আবেগ মিশ্রিত কন্ঠে বলেন,গোয়াইনঘাটের চৌরঙ্গী খেয়াঘাটে সেতু নির্মাণের দাবি দীর্ঘদিনের, যা প্রত্যন্ত অঞ্চলের মানুষের জীবনমান পাল্টে দেবে।
সিলেট জেলা গণতন্ত্র পরিষদের সিনিয়র সহ-সভাপতি আব্দুল করিম শিকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন,সিলেট জেলা গণতন্ত্র পরিষদের সভাপতি এম মোহাম্মদ আলী সহ এলাকার প্রবীন মুরব্বিয়ান, রাজনীতিবিদ,যুব সমাজ, ছাত্র সমাজের নেতৃবৃন্দ।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।