Dhakainfo24
ঢাকামঙ্গলবার , ১৪ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

গোয়ালন্দে ১০৩৬ জন কৃষকের মাঝে কৃষক কার্ড বিতরণ

ঢাকা ইনফো২৪
এপ্রিল ১৪, ২০২৬ ৩:৪০ অপরাহ্ণ
Link Copied!

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, কৃষকদের একটি নির্ভুল তথ্যভাণ্ডারের আওতায় এনে ধাপে ধাপে দেশের প্রায় ২ কোটি ৭৫ লাখ কৃষকের হাতে এ স্মার্ট কার্ড পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে কৃষি খাত আরও আধুনিক ও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। পহেলা বৈশাখ (মঙ্গলবার) বেলা ১২টার দিকে টাঙ্গাইল সদর উপজেলা থেকে ভার্চুয়ালি এ কর্মসূচির উদ্বোধন করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনের অংশ হিসেবে গোয়ালন্দ উপজেলা পরিষদ প্রাঙ্গণে স্থানীয়ভাবে এ কার্যক্রম শুরু করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি, রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক মোঃ আব্দুস সালাম মিয়া, জেলা প্রশাসক আফরোজা পারভীন, পুলিশ সুপার মনজুর মোর্শেদ, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাসসহ জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ সময় জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, কৃষি বিভাগের কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রতীকীভাবে কয়েকজন কৃষকের হাতে কৃষক কার্ড তুলে দেওয়া হয়। কৃষি বিভাগ সূত্রে জানা যায়, দেশের ১০টি জেলার ১১টি উপজেলায় পরীক্ষামূলকভাবে প্রায় ২২ হাজার কৃষকের মাঝে এই কার্ড বিতরণ করা হচ্ছে। এর মধ্যে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের ৩টি ওয়ার্ডে ১ হাজার ৩৬ জন কৃষক এই সুবিধার আওতায় আনা হয়েছে। কৃষক কার্ডের মাধ্যমে ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকরা প্রতিমাসে ২ হাজার ৫০০ টাকা প্রণোদনা পাবেন। পাশাপাশি ব্যাংকিং ডেবিট কার্ডের মাধ্যমে সহজেই সার, বীজ ও কীটনাশক ক্রয় করতে পারবেন। এতে কৃষি উপকরণ সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা বৃদ্ধি পাবে এবং সরকারি সহায়তা প্রাপ্তি সহজ হবে।

গোয়ালন্দ উপজেলার দেব গ্রাম ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কৃষক আব্দুল মজিদ শেখ (৬৫), আন্না খাতুন (৩২) ও ৭ নম্বর ওয়ার্ডের কৃষক রেজাউল করিম (৬০) এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, কৃষক কার্ডের মাধ্যমে সরকারি সহায়তা পেতে আর জটিলতার মধ্যে পড়তে হবে না।

এতে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং কৃষকের জীবনমান উন্নত হবে। তারা আরও বলেন, আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে নেক হায়াতের শহীত দীর্ঘদিন বাঁচিয়ে রাখেন এবং তাদেরকে আরও সুযোগ-সুবিধা দিতে পারেন।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।