Dhakainfo24
ঢাকামঙ্গলবার , ১৪ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

কুমিল্লায় যুবকের গলাকাটা লাশ উদ্ধার

ঢাকা ইনফো২৪
এপ্রিল ১৪, ২০২৬ ৩:৪২ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লায় এরশাদ মিয়া (৩২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ এপ্রিল) জেলা মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন রামচন্দ্রপুর উত্তর ইউনিয়ন বি চাপিতলা গ্রামের দক্ষিণ মাঠ থেকে উদ্ধার করা হয়।

নিহত এরশাদ মিয়া (৩২) বি চাপিতলা গ্রামের আব্দুল হকের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল কাদের। মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম কামরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহতের পিতা জানান- আমার ছেলে আগে গাড়ী চালাইত, কয়েক বছর ধরে নেশায় আসক্তি হয়ে উল্টা পাল্টা চলা ফেরা করতো, আমি আমার ছেলেকে নেশা থেকে ফিরাতে বাঙ্গরা বাজার থানায় অভিযোগ করেছি, চেয়ারম্যান এর নিকটে গিয়েছি, সমাজের বিচারকদের নিকটে গিয়েছি কিন্তু কোন ভাবে ই তাকে নেশার জগৎ থেকে ফেরাতে পারিনী,তাকে বিয়ে করাইছিলাম তার নেশার কারণে বউটাও চলে গেছে।

এ বিষয়ে জনপ্রতিনিধি মোমেন মিয়া বলেন -গত এক বছর পূর্বে আমি তাকে ধরে পুলিশে দিয়েছিলাম কিন্তু সে ভালো হয়নি, এমন নৃশংস হত্যাকান্ড যারা ঘটনাইছে তাদের বিচার চাই। এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল কাদের বলেন-আমরা খবর পেয়ে বি চাপিতলা গ্রামের দক্ষিণ মাঠ থেকে এরশাদ মিয়া নামের একজনের গলাকাটা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছি, তদন্ত করে এ হত্যাকান্ডের আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।