Dhakainfo24
ঢাকাবুধবার , ১৫ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

কেশবপুরে বর্ষবরণ ও বাংলা নববর্ষ-১৪৩৩ উৎযাপন

ঢাকা ইনফো২৪
এপ্রিল ১৫, ২০২৬ ৩:৫৫ অপরাহ্ণ
Link Copied!

“নতুন দিনের নতুন আলোয় নতুন জীবন গড়ি, জরাজীর্ণ, সম্প্রদায়িকতা ভুলে সম্প্রীতির হাত ধরি” এই শ্লোগানকে সামনে নিয়ে বাঙালির প্রাণের উৎসব “বাংলা নববর্ষ-১৪৩৩” উদযাপন করা হয়েছে।

পহেলা বৈশাখ (১৪ এপ্রিল-২৬) মঙ্গলবার কেশবপুর উপজেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমির আয়োজনে বাংলা নববর্ষ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন।
উপজেলা পরিষদ হতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা কেশবপুর শহর প্রদক্ষিন শেষে কেশবপুর পাবলিক ময়দানে এসে শেষ হয়। বৈশাখী শোভাযাত্রায় নানা শ্রেনী-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠান মঞ্চে শিশু বিষয়ক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ন) বিমল কুমার কুণ্ডু-এর সঞ্চালনায় বাংলাদেশ শিশু একাডেমির প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীদের নিয়ে জাতীয় সংগীত ও উদ্বোধনী সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
বাংলাদেশ শিশু একাডেমি,, চারুপীঠ একাডেমি-উদীচী শিল্পীগোষ্ঠীসহ বিভিন্ন সংস্কৃতিক সংগঠনের শিল্পীরা রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায়, অংশগ্রহণ করে।
শিশুদের অংশগ্রহণে চিত্রাংকন প্রতিযোগিতা, তবলার লহড়া, আবৃত্তি, পল্লীগীতি ও নৃত্য প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে প্রধান অতিথি নিজ হাতে পুরস্কার বিতরণ করেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।