Dhakainfo24
ঢাকাবুধবার , ১৫ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

সাভারে সাবেক ছাত্রদল নেতার কার্যালয়ে হামলা ও গুলিবর্ষণ, এলাকায় আতঙ্ক

ঢাকা ইনফো২৪
এপ্রিল ১৫, ২০২৬ ৫:৪৭ অপরাহ্ণ
Link Copied!

ঢাকার সাভারে ছাত্রদলের সাবেক এক নেতার কার্যালয়ে হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত না হলেও এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বুধবার (১৫ এপ্রিল) সকালে গুলির বিষয়টি সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরমান আলী নিশ্চিত করেছেন। এরআগে মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত প্রায় ১০টার দিকে সাভার পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের ঢালাই মোড়ের রাজাশন মহল্লায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কিছুদিন আগে ওই এলাকায় সাবেক ছাত্রদল নেতা তানভীর বাবু একটি রাজনৈতিক কার্যালয় চালু করেন। বর্তমানে তিনি বিএনপির রাজনীতিতে সক্রিয়। কার্যালয়টিতে দলীয় শীর্ষ নেতাদের ছবি টাঙানো ছিল।

মঙ্গলবার রাত ১০টার দিকে ১৪-১৫ জনের একটি দুর্বৃত্তের দল ধারালো অস্ত্র নিয়ে কার্যালয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় তারা পরপর তিন রাউন্ড গুলি ছোড়ে। এর মধ্যে দুটি গুলি কার্যালয়ের এসিতে গিয়ে লাগে এবং একটি গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। পরে দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র দিয়ে কার্যালয়ের শাটার ভাঙচুরের চেষ্টা চালায়।

ঘটনার পরপরই স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং এলাকায় উত্তেজনা বিরাজ করতে থাকে।

সাবেক ছাত্রদল নেতা তানভীর বাবু বলেন,রাতে বিদ্যুৎ না থাকায় আমরা কার্যালয়ের বাইরে বসে ছিলাম। হঠাৎ একদল দুর্বৃত্ত এসে হামলা চালায়। তারা গুলি ছোড়ে এবং ধারালো অস্ত্র দিয়ে কার্যালয়ে ভাঙচুরের চেষ্টা করে।

সাভার মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হারুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাস্থল থেকে তিনটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এর মধ্যে দুটি গুলি কার্যালয়ের এসিতে লাগে এবং একটি গুলি লক্ষ্যভ্রষ্ট হয়।

এবিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরমান আলী (ওসি) জানান, মৌখিক অভিযোগের ভিত্তিতে ঘটনার পর থেকেই পুলিশ ও গোয়েন্দা পুলিশ তদন্ত শুরু করেছে। জড়িতদের শনাক্তে কাজ চলছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।