Dhakainfo24
ঢাকাবৃহস্পতিবার , ১৬ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

শ্মশান থেকে মাথার খুলি চুরির ঘটনায় ৩ হিন্দু যুবক গ্রেপ্তার, খুলি উদ্ধার

ঢাকা ইনফো২৪
এপ্রিল ১৬, ২০২৬ ৯:৪৯ অপরাহ্ণ
Link Copied!

মানিকগঞ্জের একটি শ্মশান থেকে মাথার খুলি চুরির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে হরিরামপুর থানা পুলিশ।গ্রেপ্তারকৃতদের কাছ থেকে একটি খুলি উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন— ধূলসুরা ইউনিয়নের বাবুরহাটি এলাকার সুশীল সরকারের ছেলে শিশির সরকার (২১), প্রতিত বিশ্বাসের ছেলে দীপক বিশ্বাস (২২) এবং একই ইউনিয়নের বোয়ালি এলাকার নিতাই চন্দ্র বিশ্বাসের ছেলে রাজেশ বিশ্বাস (৩৪)।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে হরিরামপুর থানার ওসি মুহাম্মদ আফজাল হোসেন জানান, খুলি চুরির ঘটনায় ধর্মীয় অনুভূতিতে আঘাত ও চুরির অভিযোগে শ্মশান কমিটির সভাপতি দ্বিজেন হালদার বাদী হয়ে গত ১৫ এপ্রিল বিকেলে ওই তিনজনের নামে থানায় মামলা দায়ের করেন।

তিনি আরও জানান, উপজেলার ধূলসুরা ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের মহাশ্মশান থেকে গত ১৪ এপ্রিল দিবাগত রাতে খুলি চুরির ঘটনা ঘটে। পরে বুধবার মামলা দায়ের হলে পুলিশ অভিযান চালিয়ে ওইদিন সন্ধ্যায় তিনজনকে গ্রেপ্তার করে এবং তাদের হেফাজত থেকে একটি মাথার খুলি উদ্ধার করে।

গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার সকালে আদালতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ২৯৭ ও ৩৭৯ ধারায় মামলা করা হয়েছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।