Dhakainfo24
ঢাকাশুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

হালুয়াঘাটে সনাতন যুব সংঘের নবগঠিত কার্যকরী পরিষদের পরিচিতি ও আলোচনা সভা

ঢাকা ইনফো২৪
এপ্রিল ১৭, ২০২৬ ২:০৭ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের হালুয়াঘাটে সনাতন যুব সংঘের ৮১ সদস্য বিশিষ্ট নবগঠিত কার্যকরী পরিষদের পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে হালুয়াঘাট সাধারণ পাঠাগার হলরুমে আয়োজিত এ সভায় সংগঠনের সদস্যবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং যুবসমাজের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

সভায় সনাতন যুব সংঘের নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক সুব্রত সরকার সুবীরের সঞ্চালনায় ও সভাপতি প্রভাকর সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা নরেশ চন্দ্র সরকার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দেবতোষ সরকার,সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র সাহা,হালুয়াঘাট সরকারি শহীদ স্মৃতি ডিগ্রী কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন ধর, সনাতন যুব সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি সমীর কুমার সরকার লিটন,সাবেক সভাপতি সঞ্জয় সরকার, কেন্দ্রীয় শ্মশান কমিটির সাধারণ সম্পাদক বিপুল ঘোষ, রেনেসাঁর সাধারণ সম্পাদক তাপস সরকার,হালুয়াঘাট সাধারণ পাঠাগারের সহ-সভাপতি সুপ্রজিত সরকার খোকন,আনন্দ ঘোষ, গণেশ দাস সহ সনাতন যুব সংঘের সদস্যবৃন্দ প্রমুখ।

এ সময় সনাতন যুব সংঘের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্যদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়।

এ সময় বক্তারা সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে বলেন, সনাতন যুব সংঘ সমাজের সার্বিক উন্নয়ন, মানবিক মূল্যবোধ চর্চা এবং যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে কাজ করে যাবে।

নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ সনাতন যুব সংঘের অগ্রযাত্রা এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেন। তারা ভবিষ্যতে বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণের আশাবাদ ব্যক্ত করেন।



সালাউদ্দিন/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।