শনিবার , ১৮ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

বু’দ্ধিপ্রতিবন্ধীকে ধর্ষ’ণের ঘটনায় ধর্ষককে জুতা পেটা করে মিমাংসার চেষ্টা

ঢাকা ইনফো২৪
এপ্রিল ১৮, ২০২৬ ২:৪৬ অপরাহ্ণ
Link Copied!

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের সুজনবাড়ী গ্রামের এক বু’দ্ধিপ্রতি’বন্ধী নারী ধ’র্ষণের শিকার হয়েছেন। গ্রাম্য সালিশে ধ’র্ষককে জুতো পেটা এবং জরিমানা করে ঘটনা ধামাচাপা দেয়ার অভিযোগ পাওয়া গেছে। ধর্ষ’ণের খবরটি নিশ্চিত করেন গোপালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ খায়রুল ইসলাম।

গ্রামবাসিরা জানান, ভিক্টিম একজন বুদ্ধিপ্রতিবন্ধী। গত বৃহস্পতিবার বিকালে বাড়ির সংলগ্ন বোরো খেতে কাজে গেলে একই গ্রামের মালয়েশিয়া প্রবাসী একাব্বর আলী (৫৩) ফুসলিয়ে জঙ্গলে নিয়ে ধ’র্ষণ করে। ভিক্টিম কান্নাকাটি শুরু করলে পড়শিরা উদ্ধার করে বাড়ি নিয়ে আসে।

ভিক্টিমের চাচী আনোয়ারা বেগম জানান, ভিক্টিম বাল্যে বাবা হারিয়েছেন মা ও ভাই বু’দ্ধি প্রতি’বন্ধী। গ্রাম্য মাতব্বরগন ঘটনার পর থানা বা হাসপাতালে যেতে বাধা দেন। এমতাবস্থায় গত রাতে ধর্ষ’কের ছোট ভাই শাহজাহান মিয়ার বাড়িতে সালিশী বৈঠক বসে। সেখানে ধ’র্ষক ও ধর্ষি’তাকে পাশাপাশি বসিয়ে বহু মানুষের সামনে ভিক্টিমকে ধ’র্ষণের বর্ননা দিতে বলা হয়। লজ্জা ও ভয় ভীতির কারণে ভিক্টিম কথা বলতে সংকোচবোধ করলে মাতব্বরগন তাকে ধমকাতে থাকেন। এক পর্যায়ে আপোষরফার জন্য চাপ দেন। এরপর ধ’র্ষককে জুতো পেটা ও ৫০ হাজার জরিমানা করা হয়। অভিযোগ নিস্পত্তি হয়ে গেছে বলে ভিক্টিমের পরিবারকে আর আইনের আশ্রয় না নিতে নির্দেশ দেয়া হয়।

খবরটি স্থানীয় সংবাদকর্মীদের নজরে এলে আজ শুক্রবার ওই গ্রামে যান এবং ভিক্টিমের আত্মীয়স্বজনের মাধ্যমে গোপালপুর উপজেলা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান। সেখানে ডাক্তাররা প্রাথমিক পরীক্ষানিরীক্ষায় ধ’র্ষণের আলামত পাওয়ায় আজ শুক্রবার বিকালে ভিক্টিমকে ফরেনসিক পরীক্ষার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রেফার্ড করেন।

গোপালপুর থানার ওসি আনোয়ার হোসেন জানান, তিনি ধ’র্ষণের খবরটি লোকমুখে শুনেছেন। তবে কেউ থানায় অভিযোগ দিতে আসে নাই। ধর্ষ’ককে গ্রেফতারের চেষ্টা চলছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});