Dhakainfo24
ঢাকাশনিবার , ১৮ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

কিশেরগঞ্জে শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

ঢাকা ইনফো২৪
এপ্রিল ১৮, ২০২৬ ১০:০৫ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জ সদর উপজেলার নামাপাড়া এলাকায় অবস্থিত কিশোরগঞ্জ মডেল হাই স্কুলের হলরুমে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে শনিবার (১৮ এপ্রিল) দুপুরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দরা উপস্থিত ছিলেন।

কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার ও মডেল হাই স্কুলের সভাপতি মোঃ কামরুল হাসান মারুফ এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর) আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম।

এসময় স্কুলের নানান সমস্যা নিয়ে স্বাগত বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আতাউর রহমান।

এছাড়াও অভিভাবক সমাবেশে আরো বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ মডেল হাই স্কুলের সাবেক সভাপতি, অধ্যাপক আব্দুল গনি, অভিভাবক সদস্য আবুল কালাম, অভিভাবক সদস্য তারেক আহমেদ হেলাল প্রমুখ।

এতে আরো উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক খসরুজ্জামান জিএস শরীফ ও এডভোকেট টিটু প্রমুখ।

অভিভাবক সমাবেশ প্রধান অতিথি সংসদ সদস্য মাজহারুল ইসলাম বক্তব্যে বলেন, এ বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে অভিভাবকদের আরো সচেতন হতে হবে।

শিক্ষা শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকের সম্মিলিত প্রচেষ্টায় পূর্ণতা পায়। সন্তানদের সঠিক পথে রাখতে অভিভাবকের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ ঘর থেকেই তারা ন্যায়, পরিশ্রম ও শৃঙ্খলার শিক্ষা নেয়। প্রতিটি শিক্ষার্থীর মা যদি তাদের সন্তানের উপর সচেতন হন তবে ওই সন্তানের অবশ্যই ভালো রেজাল্ট হবে। সেইসাথে মাঝে মাঝে বিদ্যালয়ে এসে সন্তানের খোঁজ-খবর নিলে তারা লেখাপড়ায় ফাঁকি দিতে পারবে না।

তিনি আরও বলেন, তথ্যপ্রযুক্তির যুগে শিক্ষার্থীদের শুধু জ্ঞান নয়, নৈতিকতা, সময় ব্যবস্থাপনা ও মানবিক মূল্যবোধেও গড়ে তুলতে হবে। সন্তানদের সুন্দর ভবিষ্যতের জন্য সুন্দর স্বপ্ন দেখাতে হবে। যে স্বপ্ন বাস্তবায়নের সে আগ্রহী হবে। সন্তান যেন মোবাইল বা নেশায় আসক্ত না হয়, সেদিকে অভিভাবকদের নজর রাখতে হবে।

শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রতিটি শিক্ষার্থীর দিকে বিশেষ নজর দিতে হবে। যে শিক্ষার্থী যে বিষয়ে দূর্বল তাকে অতিরিক্ত পাঠদানের মাধ্যমে অনুশিলন করতে হবে। এতে বিদ্যালয়ের সুনাম ও মান বৃদ্ধি পাবে। এজন্য শিক্ষক-অভিভাবকদের সমন্বয়ে ৩ মাস অন্তর অন্তর এ ধরণের অভিভাবক সমাবেশ করতে হবে। এতে বিদ্যালয়ের শিক্ষার মান আরও উন্নত হবে।

বিদ্যালয়ের শৃঙ্খলা ও শিক্ষার মান দেখে তিনি সন্তোষ প্রকাশ করে বলেন, এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাই আগামী দিনে দেশের নেতৃত্ব দেবে।

মডেল হাই স্কুলের প্রবেশের রাস্তাটা কিছু খারাপ। এই রাস্তাটা সহ অন্যান্য বিষয় অতিদ্রুত সংস্কার করা হবে বলে তিনি আশ্বাস দেন।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন ও গিতা পাঠ করা হয়। এরপর প্রধান অতিথি সকল অতিথিদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এছাড়াও স্কুলের পক্ষ থেকে প্রধান অতিথি সংসদ সদস্য মাজহারুল ইসলাম কে ক্রেস্ট দিয়ে বরণ করেন।



সালাউদ্দিন/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।