Dhakainfo24
ঢাকাশনিবার , ১৮ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

নাটোরে পুলিশের সামনেই পাম্পে গ্রাহকদের পিটিয়ে জখম

ঢাকা ইনফো২৪
এপ্রিল ১৮, ২০২৬ ১০:১২ অপরাহ্ণ
Link Copied!

নাটোরে বাকবিতণ্ডার একপর্যায়ে গ্রাহকদের ওপর হামলা চালিয়েছে পাম্প কর্মীরা। এতে দুইজন গ্রাহক আহত হন।

শনিবার বিকেলে শহরের বড় হরিশপুর এলাকার মেসার্স রহিম ফিলিং স্টেশনে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই পাম্পটিতে ফুয়েলকার্ড যাচাই সাপেক্ষে গ্রাহকদের তেল সরবরাহ করা হচ্ছিল। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে শত শত মোটরসাইকেল চালক তেলের জন্য অপেক্ষা করছিলেন। বিকেল ৫টায় তেল সরবরাহের নির্ধারিত সময় শেষ হওয়ার কথা থাকলেও তখনও লাইনে অনেক গ্রাহক অপেক্ষায় ছিলেন। পাম্প কর্তৃপক্ষ হঠাৎ তেল দেওয়া বন্ধের ঘোষণা দিলে উপস্থিত বাইকাররা উত্তেজিত হয়ে ওঠেন।

একপর্যায়ে গ্রাহকদের সাথে পাম্প কর্মীদের কথাকাটাকাটি শুরু হয়। পরে পাম্পকর্মীর পাম্পে থাকা বাস ট্রাকের চালক ও হেলপারদের সাথে নিয়ে পুলিশের সামনেই গ্রাহকদের ওপর হামলা চালায়। তাদের মারপিটে দুইজন গ্রাহক আহত হন। এঘটনায় আহত দুই গ্রাহকের পরিচয় জানা যায়নি।

মোঃ রবিন খান নাটোর প্রতিনিধি: ০১৭৫৪-৭৮৩৫৪৪ ১৮.০৪.২০২৬



সালাউদ্দিন/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।