Dhakainfo24
ঢাকারবিবার , ১৯ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

ভারতীয় তেলবাহী জাহাজে গুলি, ইরানের রাষ্ট্রদূতকে তলব

ঢাকা ইনফো২৪
এপ্রিল ১৯, ২০২৬ ৮:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি অতিক্রমের সময় অপরিশোধিত তেলবাহী দুটি ভারতীয় জাহাজে গুলি চালানোর ঘটনা ঘটেছে। শনিবার (১৮ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছে ভারতের একটি সরকারি সূত্র।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি-এর প্রতিবেদনে বলা হয়েছে, প্রণালিটি অতিক্রমের সময় একটি বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে ইরানি গানবোট থেকে গুলি ছোড়া হয়। এতে ‘জগ অর্ণব’ ও ‘সানমার হেরাল্ড’ নামের দুটি জাহাজ হামলার মুখে পড়ে।

তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং জাহাজ দুটির বড় ধরনের ক্ষতিও হয়নি। নিরাপত্তা ঝুঁকির কারণে জাহাজ দুটিকে তাদের নির্ধারিত পথ থেকে ফিরে যেতে হয়।

এর আগে একই দিনে ‘ভাগ্য লক্ষ্মী’ নামের আরেকটি জাহাজের নাবিকরা ইরানের নৌবাহিনীর সঙ্গে তাদের কথোপকথনের তথ্য প্রকাশ করে, যা পরিস্থিতিকে আরও উত্তেজনাপূর্ণ করে তোলে।

ঘটনার পরপরই ভারত সরকার ইরান-এর রাষ্ট্রদূতকে তলব করে এ ঘটনায় ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছে। পাশাপাশি ভারতের উদ্দেশ্যে আসা সব বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে তেহরানের প্রতি আহ্বান জানিয়েছে নয়াদিল্লি।

এদিকে, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অব্যাহত থাকার প্রেক্ষাপটে শনিবার দুপুরে প্রণালিটি পুনরায় বন্ধ ঘোষণা করে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বা আইআরজিসি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ জানায়, ইরানগামী বা ইরান থেকে আসা জাহাজ চলাচল হুমকির মুখে থাকলে হরমুজ প্রণালিতে কঠোর নিয়ন্ত্রণ অব্যাহত থাকবে।

আইআরজিসির যৌথ সামরিক কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে অবরোধ চালিয়ে যাওয়ায় প্রণালির নিয়ন্ত্রণ আগের অবস্থায় ফিরিয়ে আনা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি-এর বরাতে বলা হয়, যুক্তরাষ্ট্র অবরোধের নামে ‘জলদস্যুতা ও সামুদ্রিক চুরি’ চালাচ্ছে।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।