Dhakainfo24
ঢাকারবিবার , ১৯ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

লোকজ ঐতিহ্য আর সংস্কৃতির ছোঁয়ায় এনইউবিতে বৈশাখ উৎসব অনুষ্ঠিত

ঢাকা ইনফো২৪
এপ্রিল ১৯, ২০২৬ ৯:১১ পূর্বাহ্ণ
Link Copied!

লোকজ সংস্কৃতি ও বর্ণিল আয়োজনে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইউবি) ক্যাম্পাসে পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) নববর্ষ উপলক্ষ্যে একটি শোভাযাত্রা ক্যাম্পাস থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ক্যাম্পাসে এসে শেষ হয়। এতে এনইউবিটি চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, সদস্যসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।

শোভাযাত্রা শেষে উপাচার্য অধ্যাপক ড. মো. মিজানুর রহমানের নেতৃত্বে এনইউবি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আবু ইউসুফ মো. আব্দুল্লাহ, ভাইস চেয়ারম্যান মিস হালিমা সুলতানা জিনিয়া, এনইউবিটি সদস্য মিস লাবিবা আব্দুল্লাহ, মিস নূরজাহান আব্দুল্লাহ, মোছা. হাবিবুন নাহার, মুন্সী ফখরুল ইসলাম বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের আয়োজিত স্টল পরিদর্শন করেন।

স্টলগুলোতে শিক্ষার্থীদের তৈরি পিঠা-পুলি, ঐতিহ্যবাহী খাবার ও লোকজ সামগ্রী প্রদর্শিত হয়। এরপর ‘এসো হে বৈশাখ’ পরিবেশনের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। কর্মসূচির অংশ হিসেবে নাটক নকশী কাঁথার মাঠ, নৃত্য, বিতর্ক ও সংগীত পরিবেশিত হয়। পাশাপাশি বক্সিং প্রদর্শনী, বাঁদর খেলা, পুতুলনাচ ও বায়োস্কোপসহ কয়েকটি লোকজ বিনোদনের আয়োজন ছিল।

বিকেলে সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে দিনব্যাপী অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. মিজানুর রহমান তার বক্তব্যে বলেন, পহেলা বৈশাখ আমাদের চেতনা, ঐতিহ্য ও সংস্কৃতির প্রতীক। এই উৎসবের মাধ্যমে নতুন বছরকে আমরা আশাবাদ, সৌহার্দ্য ও ইতিবাচক মানসিকতায় গ্রহণ করি। বাঙালি সংস্কৃতির ধারাবাহিকতা রক্ষায় তরুণ প্রজন্মের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ পহেলা বৈশাখ উপলক্ষ্যে এই অনুষ্ঠান আয়োজন করতে পেরে অত্যন্ত আনন্দিত।

বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানসহ অনুষ্ঠানের সঙ্গে যুক্ত সবাইকে ধন্যবাদ প্রদান করেন তিনি।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।