Dhakainfo24
ঢাকারবিবার , ১৯ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

ভোজ্য তেলে ফের অস্থিরতা, বাজারে তীব্র সংকট

ঢাকা ইনফো২৪
এপ্রিল ১৯, ২০২৬ ১০:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

দেশের ভোজ্য তেলের বাজারে আবারও অস্থিরতা দেখা দিয়েছে। বিশেষ করে সয়াবিন তেলের সরবরাহ গত দুই মাস ধরে স্বাভাবিক না থাকায় বাজারে তীব্র সংকট তৈরি হয়েছে, যা বর্তমানে আরও প্রকট আকার ধারণ করেছে। সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ না নেওয়ার অভিযোগ উঠেছে বিভিন্ন মহলে।

ক্রেতাদের অভিযোগ, বড় বড় কোম্পানিগুলো ইচ্ছাকৃতভাবে কৃত্রিম সংকট তৈরি করছে, যাতে দাম বাড়ানো যায়। তারা এ অবস্থায় সরকারের কঠোর হস্তক্ষেপ দাবি করেছেন।

অন্যদিকে বিক্রেতারা বলছেন, রমজান থেকেই বাজারে সয়াবিন তেলের সরবরাহ কম। ডিলারদের কাছ থেকে চাহিদামতো তেল পাওয়া যাচ্ছে না। অনেক ক্ষেত্রে তেল নিতে গেলে কোম্পানির অন্যান্য পণ্য কেনার শর্ত দেওয়া হচ্ছে। এছাড়া মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে দাম বাড়ার আশঙ্কায় অনেকে প্রয়োজনের চেয়ে বেশি তেল কিনে মজুত করায় সংকট আরও বেড়েছে।

রাজধানী ঢাকা-র কাওরান বাজার, মোহাম্মদপুর,  যাত্রাবাড়ী, শনির আখড়া, শেওড়াপাড়া ও সেগুনবাগিচা ঘুরে দেখা গেছে—বড় বাজারের কিছু দোকানে তেল মিললেও পাড়া-মহল্লার দোকানে প্রায় নেই। কোথাও কোথাও খোলা সয়াবিন তেল প্রতি লিটার ২০০ থেকে ২২০ টাকায় বিক্রি হচ্ছে, যা নির্ধারিত মূল্যের চেয়ে বেশি।

বর্তমানে বোতলজাত সয়াবিন তেলের সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি) লিটারপ্রতি ১৯৫ টাকা হলেও সংকটের সুযোগে অনেক দোকানে বেশি দামে বিক্রি করা হচ্ছে। একই সঙ্গে পাম তেলের দামও লিটারপ্রতি ১৯০ থেকে ২০০ টাকায় উঠেছে।

বিক্রেতাদের ভাষ্য অনুযায়ী, ডিলাররা অনেক সময় শর্ত দিয়ে সীমিত পরিমাণ তেল সরবরাহ করছে। ফলে দোকানিরা বাড়তি খরচে তেল কিনে বেশি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন। এতে ভোগান্তিতে পড়ছেন সাধারণ ভোক্তারা।

এদিকে ভোক্তারা আশঙ্কা করছেন, সামনে সংকট আরও বাড়তে পারে। তাদের দাবি, কৃত্রিম সংকট রোধ এবং বাজার স্বাভাবিক রাখতে সরকারের পক্ষ থেকে কঠোর নজরদারি জরুরি।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।