Dhakainfo24
ঢাকারবিবার , ১৯ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

ভূরুঙ্গামারীর তিন ইউনিয়নে বিএনপির আহবায়ক কমিটি গঠন

ঢাকা ইনফো২৪
এপ্রিল ১৯, ২০২৬ ২:৪৫ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার চরভূরুঙ্গামারী, পাইকেরছড়া ও তিলাই ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আহবায়ক কমিটি গঠন করছে উপজেলা বিএনপি। গতকাল সোমবার (১৮ এপ্রিল) মধ‍্যরাতে উপজেলা বিএনপির আহবায়ক কাজী আলাউদ্দিন মন্ডল ও সদস‍্য সচিব প্রভাষক শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রের মাধ‍্যমে এই কমিটি ঘোষনা করা হয়।

ওই তিনটি ইউনিয়নেই ৩১ সদস‍্য বিশিষ্ট পূনাঙ্গ আহবায়ক কমিটি দেয়া হয়েছে।চরভূরুঙ্গামারী ইউনিয়নে শাহজালালকে আহবায়ক, লুৎফর রহমানকে সদস‍্য সচিব, পাইকেরছড়া ইউনিয়নে আবুল কাশেমকে আহবায়ক, মতিয়ার রহমানকে সদস‍্য সচিব এবং তিলাই ইউনিয়নে আবুল কালামকে আহবায়ক ও ওসমান গনিকে সদস‍্য সচিব করে ৩১ সদস‍্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষনা করা হয়েছে। চরভূরুঙ্গামারী ইউনিয়ন বিএনপির নব নির্বাচিত আহবায়ক শাহ জালাল,পাইকেরছড়া ইউনিয়ন বিএনপির নব নির্বাচিত আহবায়ক আবুল কাশেম ও তিলাই ইউনিয়ন বিএনপির আহবায়ক আবুল কালাম উপজেলা বিএনপি কর্তৃক ঘোষিত আহবায়ক কমিটি নিয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, আমাদের উপজেলা বিএনপি সুন্দর ও সুশৃঙ্খল কমিটি দিয়ছেন।আমরা আশা করছি আমাদের এই কমিটি আগামী দিনগুলোতে দলের সবাইকে সাথে নিয়ে দলের সন্মানিত চেয়ারম‍্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করব ও দেশ পূর্নগঠনে এগিয়ে যাব।

উপজেলা বিএনপির আহবায়ক কাজী আলাউদ্দিন মন্ডল বলেন উপজেলার ১০ টি ইউনিয়নের মধ‍্যে আমরা তিনটি ইউনিয়নে দলের নেতাদের অতীতের ত‍্যাগ ও সংগ্রামের বিভিন্ন দিক পযালোচনা করে ৩১ সদস‍্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষনা করেছি। পর্যায়ক্রমে বাকী ইউনিয়নগুলোতেও শীঘ্রই আহবায়ক কমিটি ঘোষনা করা হবে।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।