Dhakainfo24
ঢাকাসোমবার , ৯ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

কুষ্টিয়ার মিরপুরে একযোগে তিন সরকারি দপ্তরে চুরি

ঢাকা ইনফো২৪
মার্চ ৯, ২০২৬ ১১:৩৬ অপরাহ্ণ
Link Copied!

কুষ্টিয়ার মিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি), সাব-রেজিস্ট্রার কার্যালয় ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কার্যালয়ে চুরির ঘটনা ঘটেছে।


রবিবার দিবাগত রাতের কোনো এক সময় একযোগে এ ঘটনা ঘটে। সোমবার (০৯ মার্চ) সকালে অফিস খুলতে এসে বিষয়টি কর্মকর্তা-কর্মচারীদের নজরে আসে।


এ ঘটনায় কোনো গুরুত্বপূর্ণ নথিপত্র চুরি হয়েছে কি না, তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট দপ্তর কর্তৃপক্ষ। এমন চুরির ঘটনায় হতবাক সবাই।


পুলিশ ও সংশ্লিষ্ট অফিস সূত্র জানিয়েছে, রবিবার দিবাগত রাতের কোনো এক সময় তিনটি দপ্তরে পর্যায়ক্রমে একযোগে এ চুরির ঘটনা ঘটে। এ সময় তিনটি দপ্তরের প্রবেশ দরজার তালা ও জানালার গ্রিল ভেঙে চোর দলের সদস্যরা ভেতরে প্রবেশ করে। এ সময় আলমিরায় থাকা নথিপত্রের ফাইল এলোমেলো অবস্থায় ছিল। এতে কোনো গুরুত্বপূর্ণ নথিপত্র চুরি হয়েছে কি না, তা খতিয়ে দেখছেন সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।


সকালে ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। কী কারণে এ ঘটনা ঘটেছে, তা রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ।


মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম জানান, “এ ঘটনার পর দপ্তরগুলোতে পরিদর্শন করেছি। থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। ঘটনা তদন্তে কাজ করছে পুলিশ। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।


বি

ঢাকা ইনফো২৪

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।