Dhakainfo24
ঢাকাসোমবার , ২০ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

চমক দিয়েও বিএনপির মনোনয়ন পেলেন না অভিনেত্রী চমক

ঢাকা ইনফো২৪
এপ্রিল ২০, ২০২৬ ২:৩৪ অপরাহ্ণ
Link Copied!

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পাননি ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক।

সোমবার (২০ এপ্রিল) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নারী প্রার্থীদের তালিকা ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সংরক্ষিত নারী আসনের সদস্য হওয়ার আগ্রহ থেকে কুষ্টিয়া অঞ্চলভিত্তিক আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন চমক। সম্প্রতি তিনি এ বিষয়ে সক্রিয়ভাবে আগ্রহ প্রকাশও করেছিলেন।

এক সাক্ষাৎকারে তিনি গণমাধ্যমকে জানান, দেশের জন্য কাজ করার ইচ্ছা থেকেই তার রাজনীতিতে আসা, বিশেষ করে নারীদের উন্নয়নে ভূমিকা রাখতে চান তিনি। এ জন্য একটি কার্যকর প্ল্যাটফর্মের প্রয়োজন ছিল বলে উল্লেখ করেন চমক। তার বিশ্বাস ছিল, বিএনপির সঙ্গে যুক্ত হলে নিজের পরিকল্পনাগুলো বাস্তবায়নের সুযোগ পাবেন। তিনি আরও বলেন, দলের সিদ্ধান্তকে ইতিবাচকভাবেই গ্রহণ করবেন।

রুকাইয়া জাহান চমকের জন্ম বরিশালে, তবে বেড়ে ওঠা ও পড়াশোনা ঢাকায়। ২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হয়ে বিনোদন অঙ্গনে পথচলা শুরু চমকের।

২০২০ সালে ছোট পর্দায় অভিনয় শুরু করেন তিনি। তার উল্লেখযোগ্য নাটক ও সিরিজ হলো ‘হায়দার’, ‘হাউস নং ৯৬’, ‘মহানগর’, ‘সাদা প্রাইভেট’, ‘অসমাপ্ত’ ও ‘ভাইরাল হাজব্যান্ড’।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।